হুজ্জাতুল্লাহিল ঝালিগাহ_৪৭ কিভাবে দেখেন ও শুনেন তার ব্যাখ্যা-বিশ্লেষণে মতভেদ দেখা দিয়েছে। একদল তো বললেন, তাঁর দেখা-শোনার অর্থ জানা ৷ অর্থাৎ মানুষ দেখে-শুনে যা.জানে তা তিনি না দেখে-শুনেই জানেন । আরেক দল. বলছেন, তা নয়। দেখা-শোনা ও জানা দুটো পৃথক ও স্বতন্ত্র গুণ। তেমনি আল্লাহ্র “চিরঞ্জীব' “সর্বশু' “ইচ্ছাময়' “সর্বশক্তিমান' "শ্রেষ্ঠতম বাগ্ী' বললেন, এগুলোর বাহ্যিক অর্থ নেয়া যাবেনা; বরং এ সব থেকে তার -অস্তিত্র পরিধি, প্রভাব, কার্যকলাপ ইত্যাদির আভাস নিতে হবে। উক্ত সাতটি গুণের সাথে তার দয়া, ক্রোধ, দানশীলতার কোন পার্থক্য নেই। এমনকি কোন হাদীস থেকেও তার সমর্থনে কোন প্রমাণ মিলেনা। অথচ অন্য দল বলছেন, তা নয়। এসব তার মৌল সত্তায়ই বিদ্যমান রয়েছে। তেমনি আল্লাহ্র “তখতে আসীন হওয়া" কিংবা তার “মুখমণ্জল' অথবা ব্যাখ্যা-বিশ্লেষণে মতানৈক্য সৃষ্টি হয়েছে। একদল বলছেন, এগুলোর বাহ্যিক অর্থের বদলে তাৎপর্য গ্রহণ করতে হবে । “তখতে আসীন হওয়া” অর্থ দখল, বিজয় বা শাসন ক্ষমতা । তেমনি “মুখমণ্ডল” বলতে তার মৌল সত্তা বুঝানো হয়েছে। অন্যদল এর আলোচনাই বাদ দিয়ে বলছেন, এসবের অর্থ বা তাৎপর্য কোনটিই আমাদের জানা নেই। আমি এ দু'দলের কোন এক দলকে আহলে সুন্নত হওয়ার ক্ষেত্রে অন্য দলের ওপর প্রাধান্য দিতে পারিনা । কারণ, নিছক সুন্নত অনুসরণ করা যদি উদ্দেশ্য হয়, তা হলে এ সব ব্যাপারে আদৌ মাথা ঘামানো উচিত নয়। প্রাথমিক যুগের মুসলমানরা তা করে যান নি। কিন্তু, যদি সবিস্তার বর্ণনার প্রয়োজন দেখা দেয়, তা হলে তারা কিতাব ও সুন্নাহ থেকে যা কিছু বের করেছেন শুধু সেগুলোই ঠিক ভাবতে হবে এবং যে সব ব্যাপারে কিছু বলে নিম্পুয়োজন ভেবেছেন, সেটাই নিম্রয়োজন, যেটার যা ব্যাখ্যা-বিশ্লেষণ দিয়েছেন, সেটাই নির্ভল ব্যাখ্যা-বিশ্লেষণ, এ সব ধারণা ভুল। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।