হজ্জাতুল্লাহিল কালিশাহ-৪৫ শরীয়তের যুক্তি-কল্যাণ ব্যাখ্যাত হওয়ার বিষয়টির এ সব ছাড়াও বহু. গুরুত্ব রয়েছে । তাই দেখতে পাবেন, কিছু বর্ণনা করতে কিংৰা ফোন-নীতি নির্ধারণ করতে যেখানে আমি অগ্রসর হব, সেখানেই এমন সব কিছু মাঝে মাঝে বলষ যা কোন তর্ক শান্ত্রবিদ কিংবা কালাম শান্ত্রবিদ বলেননি । যেষন, হাশর ময়দানে আল্লাহু পাকের বিভিন্ন জ্যোতিতে ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ । তা হবে বস্তু জগতের উর্ধে এমন এক দুনিয়্াম্র যেখানে কর্ম ও তাৎপর্য নিজ নিজ যথাযোগ্য রূপ নিয়ে ধরা দেবে । পৃথিবীতে যত ঘটনা ও বিবর্তন দেখা দেয়, প্রথমে সেখানে স্বরূপ জগত) জন্ম নেয় । সেখানে কর্মের সাথে কর্তার মানসিকতাও রূপ নিয়ে ধরা দেবে । জীবনে ও মরণে এ স্বরূপের ভিত্তিতেই ফলাফল দেয়া হবে। আমার সে বর্ণনায় তকদীর অর্থাৎ আল্লাহ্র সিদ্ধান্ত অনড় ও তার বাস্তবায়ন অপরিহার্য কিনা তার রহস্যও আলোচিত হবে । আপনাদের স্মরণ রাখা উচিত, এ সব রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত আমি তখনই নিয়েছি, যখন কুরআন, হাদীস ও 'আছার'-এর সমর্থন ও সহায়তায় পেয়েছি । এমনকি আহলে সুন্নতের যে সব বিশিষ্ট মনীষীর আল্লাহ্দত্ত জ্ঞান (ইলমে লাদুরী) প্রাপ্তি ঘটেছে, তাদেরও সমর্থন দেখতে পেয়েছি। তারা অনেক রীতি-নীতির বর্ণনা প্রদান করতে পিয়ে এর ওপর ভিত্তি করেছেন। আহলে সুন্নত মূলতঃ বিশেষ এক মজহাবের নাম নয় । বরং ইসলামের শাখা-প্রশাখায় গিয়ে মত পার্থক্যের শিকার হয়েছেন । দু'ধরনের মতভেদের মস'আলা-মাসায়েল রয়েছে। এক, কুৰআনের সুস্পষ্ট আয়াত ও সহী হাদীস থেকে যা প্রমাণিত হয়েছে এবং প্রাথমিক যুগের ধর্মবেত্তা সাহাবা ও তাবেঈনরা যা মেনে নিয়েছেন। পরবর্তী কালে ফিকাহবিদরা নিজ নিজ 'বিবেক-বুদ্ধি অনুসারে মস'আলা তৈরী শুরু করলে একদল লোক সেগুলো আকড়ে থাকেন। তারা বুদ্ধি- গ্রাহ্য বীতি-নীতির কোন তোয়াক্কা করলেন না। তীরা কোথাও যদি যুক্তির আশ্রয় নেন তো নেহাৎ বিরোধিতা ঠেকানো ও আত্মতুষ্টি লাভের জন্য করেন। তার উদ্দেশ্য থাকে নিজেদের আকিদা সুপ্রমাণিত করা । এ দলের নাম আহলে সুন্নত আল জামা'ত। কিন্তু, একদল যেখানে যা কিছু নিজ বিবেক বুদ্ধির বিপরীত দেখেছেন, ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।