র ও হুজ্জাতুল্লাহিম বাঁলিগাহ্-৪ করাতে কোন উপকার নেই” বক্তব্যটিও ভুল। জাঁমি বলছি, তাঁ্ডে বিরাট বিরাট কল্যাণ রয়েছে। তার কয়েকটি এখানে বলছি। | এক, এতে মহানবীর (সঃ) বিরাট এক মু'জো প্রকাশ পায় । কারণ, তার 'ওপর যে কুরআন অবতীর্ণ হয়, তৎকালীন ভাষালংকারিকরা তার সামনে মাথা নত করেছিলেন। তার যে কোন একটি সূরার সমকক্ষভা তারা স্বাই মিলেও করতে পারেননি । তারপর যখন তহুকালীন আরবী ভাষাবিদরা অতীত হলেন এবং কুরআনের ভাষা ও অলংকারের অতিমানবীয় গুণ সম্পর্কে মানুষ বেখেয়াল হয়ে চলল, তখন উম্মতের শিক্ষাবিদরা সেটা তুলে ধরার জন্য উদ্যোগী হলেন । মহানবীর মু'জিযা সবার সামনে তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য । তেমনি মহানবীর (সঃ) ওপর পূর্ণ শরীয়ত এসেছে। অন্যাম্য নবীর বেলায় ছিল অপূর্ণ। তাই তার ভেতরে এমন সব সূক্ষ্ম কল্যাণ রয়েছে যা সাধারণের উপলব্ধির বহির্ভৃত ব্যাপার । সে সবের তত্ব ও সৌন্দর্য তো তার সমসাময়িক কালের লোকেরা প্রত্যক্ষ সংযোগ ও প্রেরণার মাধ্যমে পেয়ে ঘেতেন। তাদের কথা ও বক্তৃতায় তা প্রকাশও পেয়েছে। কিন্তু তাদের অন্তর্ধানের পর সে সব তত্ব ও সৌন্দর্য তুলে ধরা প্রয়োতন হয়ে পড়েছে। তাহলে সবাই সহজেই বুঝতে পাবে, তাঁর শরীয়ত এঁশী ও পূর্ণাংগ শরীয়ত এবং কোন মানুষ কিছুতেই এটা রচনা করতে পারে না। দুই, এর ফলে পরিপূর্ণ মানসিক স্বস্তি অর্জিত হয়। যেমন ইবরাহীম (আঃ) বলেছিলেন, প্রভু! মৃতকে তুমি জীবিত করতে পার সে বিশ্বাস আমার রয়েছে। তথাপি স্বচক্ষে তা আবার দেখতে চাই শুধু মনটাকে পরিপূর্ণ স্বত্তি দানের জন্য । মূলত দলীল-প্রমাণের আপ্িক্য ও বিশ্বাস সৃষ্টির অন্যান্য পন্থা প্রয়োগ দ্বারা অন্তর মজবুত হয় এবং মনের দ্বিধা-ন্দ নির্মূল হয়। তিন, কল্যাণপ্রার্থীরা যখন পুণ্য অর্জনের জন্য প্রয়াসী হয় ও কোন্ বিধানে কি কি কল্যাণ তাও ভালভাবে জানতে পায় এবং তার আনুষংগিক দাবীগুলোর প্রতি পূর্ণ খেয়াল রাখে, তখন তার সামান্য পুণ্য কাজও অশেষ ফল দান করে । শরীয়ত সে দেখে-শুনে পাকা হয়ে ভালভাবে পালন করে, অন্ধভাবে মানেনা । এ কারণেই ইশাম গাজ্জালী (রঃ) তার ব্যবহারিক ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।