৪০-হুজ্জাতুল্লাহিল বালিগাহ সত্য এ দুটো চরম মতের মাঝখানে রয়েছে এবং সেটাই কেবল উভয় মতের ভেতর সামঞ্জস্য ধিধাদ করতে পারে। কর্ম ও আল্লাহ্র মর্জী এ দুটোই শাস্তি ও পুরষ্কার দানের ক্ষেত্রে সমানে সক্রিয় । তাই শরীয়ত শুধু বিধি-নিষেধের উল্লেখ ও গুণাগুণ বর্ণনায় সীমিত থাকেনা, তাকে বৈধ-অবৈধ করারও ক্ষমতা রাখে । এটাই মধ্যবর্তী মতবাদ । জাহেলী জীবনের পাপের শাস্তি ইসলাম গ্রহণের পর হবে কি হবে না এ উভয় মতেরও সমাধান মধ্যবর্তী মতের তেতর রয়েছে ।* একদল লোক মোটামুটি ভাবে জানেন যে, বিধি-বিধানের মহৎ উদ্দেশ্যাবলী ও যুক্তি রয়েছে এবং তার কর্মের জন্য যে পুরস্কার ও শাস্তি রাখা হয়েছে তা মন্তাত্বিক কারণে । অর্থাৎ সুফলের আশা ও কুফলের ভয়ে মানুষ সঠিক পথ অবলম্বন করে। যেমন নবী করীম (সঃ) বলেন, “সাবধান! মানবদেহে একটি মাংসপিণ্ রয়েছে। যতক্ষণ তা বিশুদ্ধ থাকে, গোটা দেহ ঠিক থাকে । যখন সেটা খারাপ হয়, গো দেহ খারাপ হয়ে যায়। সেটাই হল অন্তর ।' কিন্তু সংগে সংগে তারা এ কথাও বলেন, “এ নিয়ে একটা পৃথক বিষয় রচনা ও তার শাখা-প্রশাখা নির্ণয় করা নিষিদ্ধ । এর যুক্তি সংগত কারণ তো এই, বিষয়টি খুবই সৃক্ম ও জটিল। শরীয়ত সংগত কারণ হল এই, মহানবীর (সঃ) সময়ের পূর্বসূরীরা তার জ্ঞানালোকের আভায় উজ্জ্বল থেকেও এ বিষয়ে কোন গ্রন্থ রচনা করে যাননি । ফলে এ বিষয়ে এড়িয়ে চলার ওপরেই যেন মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে। অথবা এ কথাও বলা চলে যে, সেটাকে একটা পৃথক বিষয় হিসেবে দীড় করানোর ভেতর কোন দীর্ঘ মেয়াদী কল্যাণ নেই । কারণ, শরীয়ত পালনের জন্য তার উদ্দেশ্য ও যুক্তি জানার প্রয়োজন হয় না। *মধ্য পথ অনুসারে শরিয়ত যেমন যুক্তি নির্ভর নয়, তেমনি যুক্তি বর্জিতও নয় । এটাই গ্রন্থকারের মত । ফলে ইসলাম গ্রহণ করলে জাহেলী জীবনের শুধু শিরকের জন্য জবাবদিহি হবে, আহকামের জন্য নয় । কারণ, শিরক ছেড়ে তওহীদ নেবার জন্য জ্ঞানই যথেষ্ট । পক্ষান্তরে আহকাম জ্ঞানের সুখাপেক্ষি নয়। অথচ একদল ফিকাহবিদ জাহেলী জীবনের সব পাপের জবাবদিহির কথা বলেন। অন্যদল সবই ক্ষমা পাবে বলে জানেন। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।