হুজ্জাতুল্লাহিল বালিগাহ-৩৭ কি দুপ্রস্থ কাপড় রয়েছে? তেমনি স্বয়ং আল্লাহ পাক রমজানের রাতে স্ত্রী সহবাস বৈধ করতে গিয়ে বললেন, “জানতাম তোমরা নিষিদ্ধ করাল্প বিধান মনে-প্রাণে পালন করতে পারছিলে না। এখন আল্লাহ্ তোমাদের উপর দয়ার্্র হয়ে কৃত পাপ মাফ করলেন। তাই এখন থেকে তোমরা রমজানের রানে স্ত্রীর সান্নিধ্য নিতে পার।” কখনও তিনি উৎসাহ ও ভীতি সম্পর্কিত বিধানের উল্লেখ করলে সাহাবাগণ সন্দিহান হয়ে প্রশ্ন তুলতেন। তিনি তার রহস্য জানিয়ে সন্দেহের নিরসন ঘট্টাতেন। যেমন তিনি বললেন, ঘরে বা দোকানে একা নামায আদায়ের চাইতে মসজিদে জামাতে নামায আদায় করলে পচিশগুণ ছওয়াব বেশী পাওয়া যায়। এবং তা এ কারণে যে, কখনও কেউ ভাল ভাবে ওজু করে জামাতের জন্য মসজিদের দিকে অগ্রসর হয়, তখন তার প্রতি পদক্ষেপে একটা পাপ মুছে যায় ও একটা পুণ্য লিখা হয়। অন্যত্র তিনি. বলেন, স্ত্রী সহবাসেও পুণ/ মিলে । জনৈক সাহাবা প্রশ্ন তুললেন, হে আল্লাহ্র রাসূল! সেটা তো কামনার আনুগত্য হল, তাতে পুণ্য মিলবে কেন? তিনি জবাব দিলেন, যদি তা সে হারাম পথে করত, তা হলে পাপ হত না? তাই যখন সে হালাল পথে তা করল পুণ্য লাভ করল। অন্য এক মজলিসে তিনি বললেন, দুজন মুসলমান যখন সশস্ত্র ছন্দে লিগ হয়, তখন নিহত ও হন্তা দু'জনই জাহান্নামী হয়। সাহাবারা প্রশ্ন তুললেন, হস্তার জন্য জাহান্নাম ঠিকই, কিন্তু নিহত মুসলিম কেন জাহান্নামে যাবে? তিনি জবাব দিলেন, সেও হস্তাকে হত্যার জন্য সচেষ্ট ছিল। এরূপ অসংখ্য স্থানে সাহাবাদের সংশয় নিরসনের জন্য বিধান ব্যাখ্যাত হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস জুমআর দিন গোসল করার কল্যাণময়তা সম্পর্কে বর্ণনা করেছেন। যায়েদ ইবনে ছাবেত ফল পুষ্ট হবার আগে তা কেটে বাজারে বিক্রয় নিষিদ্ধ করণের কারণ বর্ণনা করেছেন। ইবনে উমর কাবা ঘর তাওয়াফের সময শুধু দুটো রুকন চুমু খাওয়ার উদ্দেশ্য ব্যক্ত করেছেন। তারপর তাবেঈন ও মুজতাহিদীন বিধি-নিষেধের উদ্দেশ্য ও কারণ উপলব্ধি করে এসেছেন। প্রত্যেকটি সরাসরি আদেশ ও নিষেধের তারা কারণ দেখিয়েছেন। হয় তা কল্যাণ লাভের জন্য, নয়তে। অকল্যাণ রোধের ন্গন্য এসেছে। তাদের গ্রস্থাবলীতে সেগুলোর সবিস্তার বর্ণনা ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।