মুক্তি পেয়েছে।' সুতরাং বিধানটি আমরা পালন করছি স্ৃস্র (আঃ) সুন্নতের প্রতি আনুগত্য প্রকাশের জন্যে । মহানবী (সঃ) বিভিন্ন বিধি-বিধানেরও উদ্দেশ্য বর্ণনা করেছেন। যেমন দেখুন, যে ব্যক্তি ঘুম থেকে জাগল, তাকে তিনি হাত ধুতে বললেন। তার কারণ হিসেবে তিনি বলে দিলেন, নিদ্রিত ব্যক্তির জানা নেই তার হাত কোথা থেকে কোথায় ফিরেছে। নাকে পানি দেয়া ও নাক ঝাড়া সম্পর্কে তিনি বললেন, মানুষের নাসিকায় রাতভর শয়তানের অবস্থিতি ঘটে অর্থাৎ তরল নোংরা পদার্থ প্রবহমান থাকে। নিদ্রায় ওজু ভংগ হবার কারণ সম্পর্কে তিনি বললেন, নিদ্রাবস্থায় মানুষের সব বাধন শিথিল হয়ে যায় অর্থাৎ পায়খানা-প্রস্রাবের পথে হাওয়া বা তরল পদার্থাদি নির্গমনের সম্ভাবনা থাকে। তেমনি (হজ্বের সময়ে) পাথর নিক্ষেপ সম্পর্কে তিনি বললেন, এ কাজে আল্লাহ্র স্মরণ হয়। কারো ঘরে দৃষ্টি না দেয়ার বিধান সম্পর্কে বললেন, অনুমতি প্রার্থনার উদ্দেশ্য হল, হঠাৎ নজর ফেলে কাউকে যেন কেউ অপ্রস্তুত অবস্থায় না দেখে । বিড়ালের ঝুঁটার পবিত্রতা বর্ণনা করতে গিয়ে কারণ দেখালেন, বিড়াল সচরাচর. ঘ্বুরে-ফিরে বেড়ায় বলে তার ঝুঁটা থেকে পরিত্রাণ সম্ভব নয়। কোন কোন বিধান সম্পর্কে তিনি বলেন, এগুলো ক্ষতি থেকে বাচার জন্য হয়েছে। যেমন স্তন্য দানের সময়গুলোয় স্ত্রী সহবাস এ জন্য নিষিদ্ধ ছিল, তাতে সন্তানের ক্ষতি হয়। এভাবে অবিশ্বাসীদের থেকে বিশ্বাসীদের স্বাতন্ত্র্য সৃষ্টির জন্য সূর্যোদয়ের সময়ে নামায নিষিদ্ধ হল। তিনি বললেন, অবিশ্বাসীরা সূর্যোদয়ের সময়ে পূজা করে এবং সূর্য শয়তানের মাথার ওপর থেকে বেরিসে আসে । তেমনি দ্বীনকে বিকৃতির হাত থেকে বাচানোর জন্য বিধান এসেছে । যেমন, যে ব্যক্তি নফলকে ফরজের সাথে মিলিয়ে পড়তে চেয়েছিল, হযরত উমর (রাঃ) তাকে বললেন, “অতীতের উম্মতরা ফরজ নফলের তারতম্য না করেই ধ্বংস হয়েছে ।” তখন মহানবী (সঃ) বললেন, ইবনে খাত্তাব! আল্লাহ্ তোমাকে বিচার বুদ্ধি সম্পন্ন করেছেন। তুমি ঠিক কথাই বলেছ। কোন বিধান মানুষকে দোষমুক্ত করার জন্য হয়েছে। যেমন, তিনি একজনকে এক কাপড়ে নামায বৈধ জানিয়ে বললেন-সবার কাছেই ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।