[ বালিগাহ-৩৫ রোযা ফরজ হয়েছে প্রবৃত্তির নিয়ন্ত্রণের জন্য। যেমন রাসূল (সঃ) বলেন, কামনার ক্ষেত্রে রোযা রাখা খোঁজা হওয়ারই নামান্তর । আল্লাহ্র স্মৃতি জড়িত স্থানগুলোকে মর্যাদা দেয়ার জন্য হজ্ব ফরজ করা হয়েছে। স্বয়ং আল্লাহ্ বলেন, “নিশ্চয় মক্কার ঘরটি দুনিয়ার মানুষের (ইবাদতের) জন্য নির্ধারিত প্রথম ঘর। ঘরটি তাই বরকতপূর্ণ ও পথের দিশারী 1 তাতে সুস্পষ্ট নিদর্শনাবলী রয়েছে ।” তিনি আব্রও বলেন, “সাফা-মারওয়া পাহাড় দুটো আল্লাহ্র নিদর্শন বৈ নয়” এভাবে হত্যা বন্ধ করার জন্য প্রাণদণ্ডের বিধান প্রদান করা হয়েছে। তাই আল্লাহ্ বলেন, “ হে জ্ঞানীবৃন্দ! এ প্রাণদণ্ডের ভেতর তোমাদের জীবনের নিরাপত্তা রয়েছে।' তেমনি পাপাচার বন্ধের জন্য দণ্ডবিধি জারী করা হয়েছে। তাই আল্লাহ্ বলেন, 'এর মাধ্যমে যেন (চোর) দুর্মের পরিণতি ভোগ করে ও পথ পায়।' - আল্লাহ্র বাণীকে বিজয়ী করার ও পাপীদের পাপাচারের মূলোৎপাটনের জন্য জিহাদ ফরজ হয়েছে। যেমন আল্লাহ্ বলেন, “ততক্ষণ সংথাম চালিয়ে যাও যতক্ষণ না পাপাচারের বিলুপ্তি'ঘটে ও আল্লাহ্র দ্বীন সর্বত্র বিজরী. হয়।' লেনদেন ও বিয়ে-তালাক ইত্যাদির বিধান রাখা হয়েছে সামাজিক ইনসাফ ও সততা প্রতিষ্ঠার জন্য ৷ এ ছাড়া আরও অনেক বিধি-বিধান সম্পর্কে আল্লাহ্র বাণী ও রাসূলের হাদীস বিদ্যমান রয়েছে। যুগে যুগে ধর্মবেভাগণ তা বর্ণনা করে আসছেন । তবে এ সব যার কিছু জানা নেই, তার এ ব্যাপারে কিছু বলারও অধিকার নেই। কিংবা জানা কিছু থাকলেও তা যদি সমুদ্রে সচ ডুবিয়ে পানি মাপার মত হয়, তার থেকেই বা কি আশা করা যায়? তার তো উচিত নিজ জ্ঞানের দৈন্যের জন্য অনুতপ্ত হওয়া ও 'কান্নাকাটি করা । আমি আবার বলছি, স্বয়ং মহানবী (সঃ) বিভিন্ন ওয়াক্তের রহস্য বর্ণনা করেছেন। যেমন, যুহরের পয়লা চার রাকাআত সম্পর্কে বলেন, “তখন আকাশের দুয়ার খোল! হয় এবং আমি চাই, তখন আমার কিছু পুণ্য কাজ সেখানে প্রবেশ করুক।” ইয়াওমে আতুরার রোযা সম্পর্কে তিনি ৰলেন, '. সেদিন মূসা (আঃ) ও-তার জাতি (রনী ইসরাইল) ফেরাউনের হাত থেকে ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।