Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

যেহেতু এ কাজ আমার পূর্ব নির্ধারিত এবং প্রতিটি অধ্যায়ে আল্লাহ্‌র মদদ কাষনার জন্য আমি আদিষ্ট, তাই তার দিকে মনোনিবেশ করলাম । ইস্তেখারা করে আল্লাহ্‌র সহায়তা প্রার্থনা করলাম । নিজ শক্তি ও যোগ্যতার কোন দখল দিলাম না। গোসলদাতার হাতের লাশের মতই আল্লাহ্র হাতে আমি নিজকে সমর্পণ করলাম । তারপর তিনি আমার কাছ থেকে যা পেতে চাইলেন তা শুরু করঙগাম। সবিনয়ে আল্লাহ্‌র কাছে এ কামনা করলাম, বাজে কথা থেকে ষেন তিনি আমাকে ফিরিয়ে রাখেন, এবং প্রত্যেক বস্তুর সঠিক রহস্য সম্পর্কে ভিনি যেন আমাকে অবহিত করেন। অন্তর যেন সিষ্ঠাপূর্ণ, ভাষা অলংকারপূর্ণ ও বাক্য সততাপূর্ণ করেন । আমার আকাঙ্ষা পূর্ণ করার জন্য যেন সহায়তা করেন। নিশ্চয় আল্লাহ্‌ বান্দার অতি কাছে থাকেন এবং ডাকের সংগে সংগে সাড়া দেন। তথাপি আমি সেই ভাইটিকে শুরুতেই বলেছিলাম, আলোচনার মজলিসের আমি হলাম বোবা ব্যক্তি এবং দ্রুতগামী ঘোড়ার রেসে আমি খোড়া ঘোড়া । বিদ্যার পুঁজি আমার হারিয়ে গেছে। দানের হাড্ডিই আমার সম্বল । অন্তর আমার দুর্ভাবনায় আচ্ছন্ন ও ব্যতিব্যস্ত । তাই কিতাবের পৃষ্ঠায় চোখ বুলানো ও তা নিয়ে চিন্তা-ভাবনার শক্তি আমার এখন নেই। কারো কথা মনে রাখার এবং যথাস্থানে উদ্ধৃতি দেয়ার মত স্ৃতি শক্তিও আমার /এখন বেঁচে নেই। আমি যতটুকু করছি, নিজেই করছি। নিজের ধূলামাটি / নিজেই একত্র করছি। আমি আমার জন্য নির্ধারিত সময়ের অনুবর্তী দাস। আমার র আমি শিষ্য । আমাকে যা বুঝানো হচ্ছে তাই বলছি, ১ অন্তরে যা ঠাই পাচ্ছে সেটাই ভাল ভাবছি। তাই এতটুকু যে যখেষ্ট মনে করে, তার জন্য এটুকু হাজির রয়েছে। কিন্তু যারা আরও কিছু চায়, তারা যেখানে ইচ্ছা যেতে পারে। আল্লাহ্‌ পাকের শরীয়তের বিধি-নিষেধ বান্দার জন্য তার অনুগ্রহ ও পথ নির্দেশনা বৈ নয়। কুরআনের “ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগাহ্‌” (পূর্ণ দলীল প্রমাণ আল্লাহর সপক্ষে রয়েছে) আয়াতটি তো এ ইংগিতই দিচ্ছে। এ গ্রন্থখানি যখন সেই ইর্ধগিতের তত্ব উদঘাটন করতে চায়. এবং শরীয়তের সেই দিগন্তের সমুজ্জ্বল চন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে, তাই এর নাম 'হুজ্জাতুল্লাহিল বালিপাহ' রাখা যায়। আল্লাহ্‌র আশ্রয়ই আমার জন্য যথেষ্ট । ৷ তিনি উত্তম কারিগর । সেই মহান সর্বোন্নত সত্তার সহায়তা ছাড়া কোন . শক্তিই শক্তি নয়, কোন দক্ষতাও দক্ষতা নয়। ৬ ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।