Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

৩২-হুজ্জাতুল্লাহিল বালিগাহ রা নিজের বিদ্যা-বুদ্দিও তখৈবচ। যুগের মানুষের মূর্খতা ও. সংকীর্ণতা এবং প্রত্যেকের নিজ নিজ ক্রটিপূর্ণ মত নিয়ে লক্ষবন্ষ আমাকে আরও দুর্বল করেছে। তাছাড়া সমসাময়িকদের ভেতর বিরূপতার শিকড় থেকেই যায়। তেমনি পুস্তক প্রণেতা স্বতাবতঃই সমালোচনার শিকার হয়। এরূপ দ্বিধা-দ্বন্দের ভেতর যখন কাটাচ্ছিলাম, তখন আমার বন্ধু প্রতিম ভাই মিয়া মুহাম্মদ সালমা ওরফে আশেক* এ বিষয়ের মর্যাদা বুঝতে পেলেন। তিনি এও উপলব্ধি করলেন, এ বিদ্যা ব্যতীত পূর্ণ সৌভাগ্য লাভ সন্ভব নয়। তিনি আরও জানলেন, সন্দেহ সংশয় নিয়ে আস্ত্বোৎসর্গী সাধনা ও মতভেদ সমালোচনার ঘ্বাত-প্রতিঘাত ছাড়া এ বিদ্যা অর্জিত হতে পারে না। তিনি বুঝতে পারলেন, এ বিদ্যার ঘিনি দ্বার উদঘাটন করলেন এবং যার সামনে এর সব জটিলতা পানি হয়ে গেল, তার সহায়তা ছাড়া এ নিয়ে কোন চিন্তা-ভাবনাও চলেনা । তাই তিনি সেই লোকের সন্ধানে সম্ভাব্য সব শহরেই ঘুরে বেড়ালেন এবং যার থেকেই কিছু পেতে পারেন বলে ভাবলেন, তাদের সবার সাথেই আলাপ করলেন । ভাল-মন্দ সবাইকে তিনি এভাবে পরীক্ষা করে চললেন। কিন্তু কারো থেকে কিছু পেলেন না এবং কাউকে এমন পেলেন না যার সাথে এ ব্যাপারে কিছুটা ফলপ্রসূ জ্ঞান বিনিময় হতে পারে । অবশেষে তিনি আমার কাছে এসে স্বস্তির নিঃশ্বাস ফেললেন । তিনি তখন থেকে আমার পেছনে লেগে রইলেন এবং যখনই আমি কিছু আলোচনা করতাম, বারংবার আমাকে “লাগামের হাদীস শোনাতেন। (হাদীসটির মর্ম .এই, কারো কাছে কেউ কোন জ্ঞানের বিষয় জানতে চাইলে তা যদি সে গোপন করে তাহলে কেয়ামতের পর তার গলায় আগুনের লাগাম জুড়ে দেয়া হবে ।) এমন কি তিনি আমার কোন ওজর-আপতিও শুনতেন না। আমাকে চারদিক থেকে ঘিরে এ ব্যাপারে কিছু করতে বাধ্য করলেন। তখন আমি বুঝলাম, ইলহামে যে নির্ধারিত দিনটির কথা বলা হয়েছিল তা অত্যাসন্ন। ৰ ৃ *শাহ মুহাম্মদ আশেক হলেন শাহ ওয়ালিউল্লার রঃ) একান্ত শিষ্য ও মামাত ভাই। শরীয়তের রহস্য উদঘাটনের ব্যাপারে তিনি অত্যন্ত উনুখ ছিলেন। ৫ ৯৯ ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।