৩০-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্ অলংকারের সাথে ভাষাবিদের, ফিকাহ্র শাখা- প্রশাখার. সাথে অসূলধিদদের মতই গভীর ও নিবিড়তম সম্পর্ক স্থাপিত হয়। এ বিদ্যার সহায়তাই মানুষ কুহকী আলেয়া ও মায়া মরীচিকার হাতছানি থেকে রেহাই পায়। এ বিষয়ে বিজ্ঞ ব্যক্তি বিকারগ্রস্ত উটের মত বাকা চলন চলে না আর অন্ধ ঘোড়ায় চড়ে পথে-বিপথে ছুটে বেড়ায় না। কোন রোগীকে ডাক্তার সেব খেতে বলায় সে মাকালের সাথে তার সাদৃশ্য দেখে সেব ছেড়ে মাকাল' খেলে যেরূপ মূর্খতা হয়, এ বিষয়ে অনভিজ্ঞরা তেমনি মূর্খ । দিব্যদৃষ্টি লাভ ঘটে। তার অবস্থা দাড়ায় এই, কোন বিজ্ঞ ডাক্তার যেন তাকে মৃত্দায়ক বিষ খেতে নিষেধ করায় সে তা এ কারণে মেনে নিল যে, তার ভেতরে অতিমাত্রায় তেজ ও শুষ্কতা থাকায় স্বভাবতঃই মানুষের জন্য তা মৃত্যুদায়ক বলে নিজেই সে জানে । এখন মনে করুন, বিজ্ঞ ডাক্তারের পরামর্শে তার আস্থা কত বেড়ে গেল। মহানবীর (সঃ) হাদীস এ বিষয়ের মূলনীতি ও শাখা-প্রশাখা বর্ণনা করে দিয়েছে। তাবেঈন ও সাহাবাদের কথা ও কাজের ভেতর দিয়ে সংক্ষেপে ও সবিস্তারে প্রকাশ পেয়েছে। মুজতাহিদরা শরীয়তের প্রতিটি অধ্যায়ে তন্নিহিত কল্যাণকর রহস্যগুলো বর্ণনা করে আসছেন। তারপর তাদের অনুসারী মুহাক্কিকরা তার বিভিন্ন গৃঢ়তত্ব ও সুন্দর সুন্দর রহস্যের বিবরণী দিয়েছেন। এ কারণেই এ বিষয়ের বিরুদ্ধে প্রশ্ন তোলা ইজমায়ে উম্মতের বিরোধী এবং এটা আদৌ কোন নতুন বিষয় নয়। তথাপি এ বিষয়ের উপর খুব কম লোকই গ্রন্থ রচনা করে গেছেন কিংবা এর মূলনীতি নিয়ে চিন্তা-ভাবনা করেছেন। তাই এর কোন নীতি পদ্ধতি বা মূলনীতি কেউ রচনা করেননি কিংবা এমন কোন কিছু রেখে যাননি ষা থেকে প্রয়োজনীয় জ্ঞান অর্জিত হতে পারে এবং জ্ঞান পিপাসুদের পিপাসা মিটতে পারে । ম্রশহুর প্রবাদ রয়েছে, “তুমি যখন বাঘের পিঠে সোয়ার হবে, কে তোমার সঙ্গী হবে?' ৃ তা হবেই বা না কেন? যে বিদ্যার পিঠে সোয়ার হতে গেলে শরীয়ত ও সংশ্লিষ্ট বিষয়াদির সামগ্রিক জ্ঞান প্রয়োজন, বক্ষদেশ হতে হয় ইলমে লাদুন্নীতে (আল্লাহ্রদত্ত প্রত্যক্ষ জ্ঞান) পরিপূর্ণ, অন্তর হতে হয় আল্লাহ্রদত্ত ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।