Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ্‌-২৯ তার ভাল-মন্দ সম্পর্কিত সবকিছুই বর্ণনা করেছেন। বক্তৃতা, উপদেশ, উপমা, উদাহরণ সবকিছু দিয়েই তিনি বুঝিয়ে গেছেন। সে সব হাদ্বীসের 'কলেবর কুরআনের সমান কিংবা তারও বেশি । । এ কথা সুস্পষ্ট যে, এ শাস্ত্রের বিভিন্ন স্তর রয়েছে এবং তার অনুসারীদেরও স্তরভেদ রয়েছে। এ বিদ্যার যেমন মগজ ও খুলি রয়েছে, তেমনি রয়েছে ভেতর ও বাইর । এর অধিকাংশ বিষয় আলেমগণ নিজ নিজ গ্রন্থে অত্যন্ত সুস্পষ্টভাবে বিধৃত করেছেন । সে সব থেকে বড় বড় জটিল ও সুক্ষ বিষয়ের সমাধান ও তাৎপর্য সহজলভ্য রয়েছে। হাদীস শাস্ত্রে কয়েকটি বিষয় আলোচিত হয়েছে। তার বাহ্যিক বিষয়গুলোর একটিতে রয়েছে সহী, জঈফ, মুস্তাফীজ, গরীব ইত্যাকার হাদীসের শ্রেণী বিন্যাস সম্পর্কিত আলোচনা । প্রাথমিক যুগের হাদীসবেত্তা ও হাদীসের হাফেজরা বিষয়টির ওপর অনেক কিছু লিখে গেছেন। দ্বিতীয় বিষয়টিতে রয়েছে কঠিন ও দুর্লভ হাদীসের তাৎপর্য নিয়ে আলোচনা । এ বিষয়ের ওপর আরবী বিষয়টিতে পাই হাদীসের বাক্য থেকে শরীয়তের বিধান উদ্ভাবন, তার তাৎপর্য অনুধাবন ও শাখা-প্রশাখা নিরূপণ সম্পর্কিত আলোচনা । এ বিষয়টিতে হাদীসের পরিচিতি নিয়ে আলোচনা করা হয়েছে। মনসুখ, মুহকাম, মরজুহ ও যুবরাম হাদীসের পরিচিতি নিয়ে আলোচনা করা হয়েছে । সাধারণ আলেমদের কাছে বিষয়টি হাদীস শাস্ত্রের সারবস্তু ও সব বিষয়ের সেরা বিষয় বলে বিবেচিত। মুহাক্কিক ফিকাহবিদগণ বিষয়টি নিয়ে যথেষ্ট মাথা ঘামিয়েছেন। এতো গেল একদিক। আমার কাছে হাদীস শাস্ত্রের বিষয়গুলোর ভেতর শীর্ষস্থানীয় ও সৃক্ষ্মতম, এমনকি সেগুলোর মূল ভিত্তি হল দ্বীনের রহস্যজ্ঞান সম্পর্কিত বিষয়টি। তাতে শরীয়তের বিধি-নিষেধের দর্শন, বিধানের বৈশিষ্ট্য ও যৌক্তিকতা এবং তত্ব ও রহস্য বর্ণিত হয়েছে। আল্লাহ্র কসম, এটা এমন এক বিষয় যা নিয়ে আল্লাহ্‌র সহায়তাপ্রাপ্ত ব্যক্তি ফরজ ইবাদত সেরে অবশিষ্ট সম্পূর্ণ সময়টুকু গবেষণায় নিয়োজিত রাখে এবং এটাকেই নিজ পারলৌকিক সম্বল বলে মনে করে। কারণ, এ বিষয়ের বদৌলতেই মানুষ শরীয়তের রহস্যাবলী সম্পর্কে ওয়াকেফহাল হয় এবং শরীয়তের বিষয়বস্তুর সাথে তার. ঠিক কবিতার সাথে কবির, যুক্তি-প্রমাণের সাথে তর্ক শান্ত্রবিদের, ব্যাকরণ ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।