Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

২৮-হজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ ১৯91 ১৮৯14 এ) 2 টা লারা 1 সব ধরনের প্রশংসাস্ভৃতি আল্লাহ্‌র উদ্দেশ্যে নিবেদিত । তিনিই ইসলাম ও হেদায়েতকে মানুষের প্রকৃতিগত করে দিয়েছেন তাদের জন্য তিনি সত্য ধর্ম সহজ, সুস্পষ্ট ও সুলভ করে রেখেছেন। অথচ মানুষ নিজ থেকে মূর্খতা ও পাপাচারের আশ্রয় নিল। তথাপি তিনি অত্যন্ত দয়া দেখালেন । মানুষকে আধার থেকে আলোয় ও সংকীর্ণতা থেকে প্রসারতায় নিয়ে আসার জন্য নবীদের পাঠালেন । নবীদের আনুগত্যকেই তিনি তার আনুগত্য বলে স্থির করলেন। এটা কত বড় গৌরব ও মর্যাদার কথা । তারপর তিনি নবীদের কোন কোন উম্মতকে জ্ঞানবান হতে ও তার বিধি- বিধানের রহস্য জানতে শক্তি জোগালেন। এমনকি তাঁদের এক একজন এভাবে হাজার দরবেশের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করলেন । ফেরেশতার জগতেও তাদের বিরাট মর্যাদার পর্যালোচনা চলল । আল্লাহ্‌র সৃষ্টি জগতের সব কিছুই এমনকি নদীর মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে লাগল । আল্লাহ্‌ পাক নবীদের ও তাদের অনুসারীদের ওপর অহরহ অনুগ্রহ বর্ষণ করে চলুন। বিশেষত খোলাখুলি মুজিযা নিয়ে আবির্ভ়ত আমাদের মহানবীকে সেঃ) তিনি তার অনুথ্হ ও জ্যোতির শ্রেষ্ঠতম নিদর্শন করুন। মহানবীর (সঃ) বংশধর ও সহচরদের নিজ দয়ায় ধন্য করুন এবং উত্তম পারিতোষিক দিন। অতএব আল্লাহ পাকের অনুষগ্রহপ্রার্থী ফকীর আহমদ ওয়ালিউল্লাহ ইবনে আবদুর রহীমের বক্তব্য হল এই, ধর্মীয় ধ্যান-ধারণা ও কার্য-কলাপ সম্পর্কিত সব বিদ্যা ও তার বিষয়গুলোর ভেতরে সর্বোত্তম ও শীর্ষস্থানীয় হল হাদীস শান্ত্র। তাতে রয়েছে নবীকুল শিরোমণি মহানবীর (সঃ) কথা, কাজ ও সমর্থনের বিবরণী । তাই তা হল আঁধারের দীপশিখা ও পথের দিশারী । এ যেন দুনিয়াজোড়া দ্যুতিবিচ্ছুরক পূর্ণিমার চাঁদ। যে ব্যক্তি তা স্মৃতিস্থ করে কার্যকর করল, পথ পেয়ে অভীষ্ট অর্জন করল। যে ব্যক্তি উপেক্ষা করল, জীবন বরবাদ করল। কারণ, মহানবী (সেঃ) বিধি-নিষেধ ও ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।