২৮৮-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্ নিজ নিজ পেশায় জীবিকার তাগিদেই অভ্যস্ত হয়ে থাকে । তাই গরম-ঠান্ডার সঠিক আন্দাজ তাদের থাকে না। কারণ, গরম-ঠাণ্ডারও বিভিন্ন স্তর রয়েছে। সেগুলো সব জানাও কঠিন ব্যাপার । নির্দিষ্ট লক্ষণ ও চিহ্ন দ্বারা চিহ্িত করা যায় না। তাই অন্তরায়গুলোর শুধু সেটাকেই বিবেচনায় আনা হয়েছে যা প্রথম যুগেই পরিচিতি ও খ্যাতি লাভ করেছে । সফর ও ব্যাধি এমন ব্যাপার, যার ভেতরে কোন সংশয়ের বালাই নেই । যদিও আজকাল তাতেও সন্দেহ দেখা দিয়েছে। কারণ, আরবের সেই সহজ সরল পয়লাযুগটি খতম হয়ে গেছে। মানুষ এখন সংশয়ের ভেতর গভীরভাবে দৃষ্টিপাত করছে। মানুষের সেই সুস্থ বিবেক শেষ হয়ে গেছে যা প্রথম যুগে খাস আরবদের ভেতর দেখা যেত। প্রথয খন্ড সমাপ্ত ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।