হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২৮৭ বলা হল, সুস্থতার কারণ হচ্ছে ওষুধ খাওয়া । অথচ সুস্থতার কারণ হল পিত্তের এলোমেলো অবস্থা গুছিয়ে যাওয়া কিংবা তা সৃষ্টির কারণ দূর হওয়া । তবে স্বভাবতঃই ওষুধ খেলে এসব হয়ে থাকে । কিন্তু ওষুধ ও পিত্তের স্থিরতা এক বস্তু নয়। যেমন, বলা হয়, রোদে ঘুরলে কিংবা হাড় ভাঙ্গা খাটুনি খাটলে অথবা উত্তেজনাকর খাদ্য খেলে জর হয় । আসলে তো পিত্ত তেতে জবর হয়। আর পিত্ত গরম হওয়া একই বিষয়। অবশ্য তার কারণ ও উপকরণ বিভিন্ন । মূলনীতিকেই যথেষ্ট ভাবা ও তার কার্যকারণ এড়িয়ে চলা শুধু দর্শন শাস্ত্রে পারদর্শীদের জন্যে সম্ভব । কারণ, তাদের দৃষ্টি অনেক গভীরে । সাধারণ লোকের সেই স্তর নয়। | অথচ শরীয়ত সাধারণ মানুষের উপযোগী করেই নাযিল করা হয়েছে। তাই প্রতিটি হুকুম-আহকামের কারণ এরূপ গুণ বিশিষ্ট হওয়া চাই যা সাধারণ মানুষের বোধগম্য হয় । কোন বিধানের রহস্য যেন তাদের কাছে গোপন না থাকে । তার অস্তিত্ব কি অনস্তিত্ কোনটিই যেন তাদের কাছে লুকানো না থাকে । তবে তা অবশ্যই সেই রীতি-নীতির সাথে কোন না কোনভাবে সম্পৃক্ত থাকবে যার সাথে সন্তোষ ও অসন্তোষ জড়িত। হয় তা সেদিকে নিয়ে যাবে কিংবা তার কাছাকাছি করে দেবে। যেমন, শরাব পান করার ফলে অনেক অন্যায় কাজ দেখা দেয়। সেগুলোর সাথে আল্লাহর অসন্তোষ জড়িয়ে আছে । যেমন, শরাবখোর ভাল ও নেক কাজ থেকে বিরত থাকে । সে আজেবাজে বকে থাকে । পারিবারিক ও নাগরিক জীবন বিপন্ন করে । এ সব খারাপ কাজ শরাব পানের অপরিহার্য কুফল। তাই সব ধরনের শরাব হারাম করা হয়েছে। কোন এক বস্তুর যখন কয়েকটি উপায় ও অনুষঙ্গ থাকে, তখন সেই বস্তুর কারণ নির্ণয়ের ক্ষেত্রে সেটাকেই প্রাধান্য দিতে হবে যেটা সুস্পষ্ট ও রীতি-নীতির সাথে সুসম্পৃক্ত। মূলের সাথে তার অপরিহার্যতা ও কারণ হিসেবে তার সম্ভাবনা সমধিক হতে হবে। যেমন, কসর নামায ও রোযা ভংগের মূল কারণ সফর কিংবা রুগ্নতা। সে দুটোর অন্যান্য অস্তরায়গুলোর ওপর তা নির্ভরশীল নয়। কারণ, কৃষি ও কামারের কাজ যদিও বেশ কষ্টকর কাজ, তথাপি সেগুলোকে কারণ বাদালে আনুগত্য ও ইবাদতে বাধা সৃষ্টি হয়ে থাকে মূলতঃ পেশাদাররা ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।