নয় বধায়াবধানও অবস্থানুসারে পরিবর্তিত হয়। শুধু ঈমানের প্রশ্বটিই অনুসারীর জন্যে সর্বাবস্থায় সমানে প্রতিপাল্য। অনুসরীর অবস্থা বিবেচনার ক্ষেত্রে দুটি দিক বিবেচ্য হয়। এক, অনুসারীর স্থায়ী গুণগত অবস্থা, যার ভিত্তিতে তাকে দায়িত্ব দেয়া যায়। দুই, তার অস্থায়ী গুণগত অবস্থা । এটা পরিবর্তনশীল এবং পরিবর্তিত অবস্থার ক্রমাবর্তন ঘটে চলে। এ ধরনটি বেশীর ভাগ ইবাদতের ক্ষেত্রে দেখা দেয়। যেমন, ইবাদতের ওয়াক্ত, সামর্থ্য, সুযোগ ইত্যাদি । তাই হাদীস শরীফে এসেছে $ “যে ব্যক্তি জ্ঞানপ্রাপ্ত ও বয়ঃপ্রাপ্ত অবস্থায় নামাযের ওয়াক্ত পেল, তার জন্যে নামাজ পড়া ফরজ হয়ে গেল। তেমনি যে ব্যক্তি জ্ঞানপ্রাপ্ত ও বয়ঃপ্রাপ্ত অবস্থায় রমযান মাস পেল তার জন্যে শক্তি থাকলে রোজা রাখা ফরজ হয়ে গেল। তেমনি যে ব্যক্তি যাকাত যোগ্য সম্পদের মালিক হয়, আর তা এক বছর স্থায়ী থাকল, তার জন্যে যাকাত দেয়া ফরজ হল। অতঃপর যে ব্যক্তি সফরে থাকে তার কসর নামায ও রোযা ভঙ্গের অনুমতি রয়েছে । এভাবে যদি কেউ নামায পড়তে চায়, তবে তার জন্যে অজু না থাকলে অযু করা ফরজ হয়ে যায়। এসব ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রে সেই গুণের অনুপস্থিতি ঘটে যার ওপর সাধারণ বিধি-বিধান নির্ভর করে। তখন বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ গুণের ভিত্তিতে বিধান প্রদত্ত হয়। যার ফলে এক ধরনের ইবাদতের ওপর অন্য ধরনের ইবাদত বৈশিষ্ট্য পেয়ে থাকে । অবশ্য ভুলক্রমে সেটাকে ইবাদতের কারণ বলা হয়। বলা হয় নামাযের কারণ হচ্ছে ওয়াক্ত উপস্থিত হওয়া। রোযার কারণ হল রমযান মাস উপস্থিত হওয়া । কোন কোন ব্যাপারে স্বয়ং শরীয়ত প্রবর্তক কোন বিশেষ বিশেষণের ভিত্তিতে সময় নির্ধারণ করেন। যেমন, যে ব্যক্তি যাকাত যোগ্য সম্পদের মালিক হয়েছে তাকে দু'এক বছর আগেই যাকাত দেয়ার অনুমতি দিয়েছেন। অবশ্য যাকাতযোগ্য সম্পদের অধিকারী না হলে তার ব্যাপার স্বতন্ত্র। যাহোক, যে কোন ফিকাহ্বিদ প্রত্যেটি বিষয়ের সঠিক পরিমাপ ও যথার্থ নির্ধরিণ করতে পারেন। তিনি কোনটিকে কার্যকারণের সাথে এবং কোনটিকে শর্তের সাথে শির্দিষ্ট করে নেন। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।