Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

২৮৪-হুজ্জাতুল্লাহিল বালিগাহ বান্দার কাছে কোন চাওয়া কিংবা তাকে কোন কাজে নিষেধ করা অথবা তাকে কোন কাজে স্বাধীনতা দেয়া, এ সবই আল্লাহর হুকুমের আওতায় আসে । এর ভেতরে কিছুতো আল্লাহর খুশী-অখুশীর সাথে সং থাকে। কিছু কাজ আবার তাঁর খুশী-অখুশীর সাথে সং্রিষ্ট থাকে না। কখনও কাজের জোর দাবী থাকে যা করলে আল্লাহ্‌ খুশী হন ও বান্দা পুরস্কৃত হয় এবং তা না হলে আল্লাহ্‌ অসস্তুষ্ট হন ও বান্দা শাস্তি পেয়ে থাকে । আবার কোন কাজ দাবী করা হয় এবং তা করলে পুরষ্কার পেয়ে থাকে, কিন্তু না করলে অসন্তোষ ও শাস্তির যোগ্য হয় না। তেমনি কোন কাজ জোর দিয়ে নিষেধ করা হয় যা পালন করলে সন্তোষ ও পুরস্কার পাওয়া যায় এবং তা না মানলে অসন্তোষ ও শাস্তি দেখা দেয়। অন্রপ কোন কোন নিষিদ্ধ কাজ এরূপ যে, তা থেকে বিরত থাকলে সন্তোষ ও পুরস্কার পাওযা যায়, কিন্তু বিরত না থাকলে অসন্তোষ ও শাস্তি দেখা দেয় না। মানুষের ব্যবহারিক জীবনের পরিভাষায়ও এ ধরনের ব্যাপার দেখা যায়। এর ওপর ভিত্তি করেই শরীয়তের বিধান পাঁচটি শ্রেণীতে বিভক্ত হয়েছে। (১) ওয়াজিব (২) মুস্তাহাব (৩) মুবাহ (8) মকরূহ (৫) হারাম । অনুসারীদের অবস্থানুসারে প্রত্যেক শ্রেণীর সকল কাজ ভিন্ন ভিন্নভাবে সবিস্তারে বর্ণনা করা সম্ভব নয়। কারণ তা অসংখ্য । কোন মানুষের পক্ষেই তা পুরোপুরি জানা সম্ভব নয়। তাই এটা অপরিহার্য হয়ে দাঁড়াল যে, প্রত্যেক শ্রেণীর জন্যে এমন এক মূলনীতি বলে দেয়া যার মধ্যে সেই শ্রেণীর যাবতীয় কাজ শামিল হতে পারে। মানুষ যেন সেই মানদন্ডে নিজ নিজ কার্যাবলীর অবস্থা পরিপূর্ণ পরিজ্ঞাত হতে পারে৷ বিভিন্ন বিষয়ে এ ধরনের মূলনীতি নির্ধারিত হয়ে থাকে। যেমন, আরবী ব্যাকরণবিদগণ বলে থাকেন, কর্তা পেশযুক্ত হবে। পাঠক তা স্মৃতিতে ধরে রাখে । তাই তারা “কানা যায়দুন ও কাআদা আমরুন” পাঠ করে । এভাবেই তারা সব কর্তার অবস্থা জেনে নেয় এবং অন্যান্য ক্ষেত্রে একই রীতি অনুসরণ করে। এরূপ মূলনীতিই সকল কার্ষের কারণ হয়ে থাকে । সেটা আবার দু'ধরনের হয়ে থাকে। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।