Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২৮৩ শৈথিল্য প্রদর্শন বলে বিবেচিত হবে। হয় সরাসরি শয়তান কিংবা তার শয়তান প্রভাবিত আত্মা তার পথে অন্তরায় হয়েছে । কারণ, শয়তানী প্রভাব তার আত্মার দিব্যদৃষ্টি আচ্ছন্ন করে ফেলেছে। তেমনি যে ব্যক্তি নামায আদায় করে দায়িত্ব পালন করে থাকে, তখন অনুমান করা দরকার, সে কি লোক দেখানো নামায পড়ল, না উদ্দেশ্যবিহীনভাবে খেয়ালে এল তাই পড়ল। যদি সেসবের কিছু হয়, তাহলে শরীয়তের দৃষ্টিতে সে ব্যক্তি অনুগত বান্দা নয়। তাই তার সে নামাযের কোন গুরুত্ব নেই। হ্যা, যদি সে আল্লাহকে রাজী-খুশী করার জন্যে তা করে থাকে, আর ঈমানের সাথে বুঝে-শুনে যথানিয়মে তা করে এবং সরল নিয়তে কায়মনে আল্লাহর দ্বীনের অনুসরণের জন্যে তা করে থাকে, তাহলে তার আর আল্লাহর মধ্যকার দরজা অপরিহার্ষভাবে খুলে গেল। হোক তা সূচের ছিদ্রের মতই ক্ষুদ্র দরজা । যে ব্যক্তি দেশ ও জাতিকে ধ্বংস করে নিজেকে বাচাল সে ব্যক্তি বেঁচে গেল বলে আমি মনে করি না। তা হয়ই বা কি করেঃ কারণ, আল্লাহর দরবারের ফেরেশতারা দেশ ও জাতির সামগ্রিক সংস্কার ও কল্যাণ কামনা করে দোয়া করতে থাকেন। সে ক্ষেত্রে যে দেশ-জাতি ধ্বংস করে থাকে সে ফেরেশতাদের বদদোয়া পেয়ে থাকে । তাই তার ফলে কোন না কোন শাস্তি নেমে আসে। এ ক্ষেত্রটি বেশ সূক্ষ্ম ও জটিল বিধায় ফেরেশতার দোয়াকে এর শিরোনাম করলাম। কলা-কৌশল ও কার্যকারণ রহস্য. স্মরণ রাখা চাই যে, বান্দার কোন কোন কাজ এমন হয় যাতে আল্লাহ্‌ তার ওপর খুশী হন। তেমনি বান্দার কোন কোন কাজে আল্লাহ অসন্তুষ্ট হন। অবশ্য বান্দার এমন কিছু হয় যাতে আল্লাহ সন্তুষ্ট বা অসস্তুষ্ট কোনটাই হন না। আল্লাহ পাক নেহাৎ দয়া কুরে বান্দার কাছে রাসূল পাঠিয়ে থাকেন। তার মাধ্যমে তিনি রান্দাকে তার খুশী ও অখুশীর কাজগুলো বাতলে দেন। তিনি বান্দার কাছে কিছু কাজের দাবী জানান এবং কিছু কাজ করতে নিষেধ করেন । এ ছাড়া অন্যান্য কাজে বান্দাকে স্বাধীনতা দান করেন । যদি কেউ ₹স চায় সে যেন দলীল দীড় করে ধ্বংস হয় এবং যে বাচতে চায় সেও যেন দলীল সহকারে বাচতে পারে। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।