Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

২৮২-হুজ্জাতুল্রাহিল বালিগাহ সপ্ত আকাশ ভেদ করে চলে যায়। যখন তারা বৃষ্টি বর্ষণের জন্যে দোয়া করেন, তখন যদি সামান্য মেঘের কণাও না থাকে, তথাপি পাহাড়ের মত কালো হয়ে বর্ষা নেমে থাকে । তাদের দোয়ায় মৃত ব্যক্তি জীবন ফিরে পায়। তাদের কারণে পবিত্র মজলিসে সন্তোষ কিংবা অসন্তোষ দেখা দেয়। রাসূল (সঃ) বলেনঃ নিঃসন্দেহে তোমার নবী ও বান্দা ইবরাহীম (আঃ) মক্কার জন্যে দোয়া করেছিলেন এবং আমি মদীনার জন্যে দোয়া করছি। অতঃপর যখন বান্দারা জানতে পেল যে, আল্লাহ তাআলা এই নির্দেশ প্রদান করেছেন এবং এও জানতে পেল যে, সর্বোচ্চ পরিষদ সব রকমের আদেশ-নিষেধের ক্ষেত্রে নবী করীম (সঃ)-এর সাহায্য করে থাকে, তারা এও ভালভাবে জেনে নিল যে, আদিষ্ট ও নিষিদ্ধ ব্যাপারে বিপরীত পদক্ষেপ নেয়া আল্লাহর সাথে ধৃষ্টতা প্রদর্শন এবং কাজে ক্রুটি ঘটানো বৈধ নয়, তারপরও যদি কেউ জেনে-বুঝে ইচ্ছাকৃতভাবে কোন বিপরীত কাজ করে বসে, তবে সে নিঃসন্দেহে কুফরীর আঁধারে হাবুডুবু খেয়ে থাকে। তার ফেরেশতাসুলভ স্বভাব চর্ণবিচূর্ণ হয়ে যায়। সে কাজের ফলে তার অন্তর পাপে ভারাক্রান্ত হয়ে পড়ে। পক্ষান্তরে যখন কেউ অনিচ্ছা সত্ত্বেও কোন কঠিন কাজ করে, আর তখন তা সে কাউকে দেখানোর জন্যে না করে, বরং আল্লাহর নৈকট্য লাভ ও তার সন্তোষ লাভের জন্যে করে, তখন তার কারণ এটাই হয় যে, তার অন্তর ইহসান ও ফজিলতে পরিপূর্ণ থাকে এবং তার পাশব শক্তি চূর্ণ বিচুর্ণ হয়ে যায়। আত্মার ওপর পুণ্যকে দৃঢ় ভিত্তিতে স্থাপনের এটাই কারণ হয়ে দাড়ায় অবশ্য যদি কেউ কোন নামায তরক করে, তখন জানা দরকার যে, কেন সে তা করেছে। কোন বস্তু তাকে সে কাজে বাধ্য বা উদ্বুদ্ধ করেছে? যদি সে তুলে গিয়ে থাকে বা ঘুমে অচেতন থেকে থাকে কিংবা উক্ত নামাযের ফরজিয়াত সম্পর্কে অজ্ঞ থাকে অথবা এমন কোন সমস্যায় আবদ্ধ থাকে যা থেকে রেহাই পাচ্ছিল না, তাহলে সে ব্যক্তি সর্বসম্মতভাবেই গুলাহ্‌ থেকে বেচে যাবে। পক্ষান্তরে ঘদি সে জেনে-বুঝে স্বেচ্ছায় ক্ষমতা থাক্রা সত্ত্বেও নামায বাদ দিয়ে থাকে, তাহলে তার এ কাজটি দ্বীনের ব্যাপারে ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।