Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২৮১ এ কাজ দেবেন আদি থেকে তা তার ইলমে মওজুদ আছে। যখন পৃথিবী এরূপ উপযোগী হয়ে ষায় যে, আল্লাহর মূল দ্বীন বিশেষ শরীয়তের রূপ ও কাঠামো নিয়ে আত্মপ্রকাশ করবে এবং তা বিশেষ ধরনের শরীয়ত সমগ্র দ্বীনের স্থলাভিষিক্ত হয়ে যায় । তারপর যখন আল্লাহ পাক সর্বোচ্চ পরিষদকে তা জানিয়ে দেন এবং ইলহাম করে দেন যে, এ শরীয়তই এখন মূল দ্বীনের প্রতিনিধিত করছে এবং জনগোষ্ঠীকে এরূপ বিধি বিধানের ব্যবস্থা ছাড়া জবাবদিহি করা যাবে মা, তখন পবিভ্র মজলিস এ ব্যাপারে একমত হয়ে যায় যে, বর্তমান শরীয়তই দ্বীনের যথার্থ রূপ। শব্দের সাথে অর্থের যে সম্পর্ক, মৌলসত্তার সাথে বাহ্যিক অবয়বের যে সম্পর্ক, ছবি বা প্রতিবিম্বের মূল বস্তুর যে সম্পর্ক, বর্তমান শরীয়তের সাথে সনাতন দ্বীনের সেই একই সম্পর্ক । এসব ক্ষেত্রে প্রমাণ ও প্রমাণিতের ভেতর সুদৃঢ় সম্পর্ক হয়ে যায় এবং এ দুটোর একটি অপরটির জন্যে অপরিহার্য হয়ে যায়। ফলে এটা সিদ্ধান্ত হয়ে যায়, প্রমাণই প্রমাণিতের স্থলাভিষিক্ত এবং দুটোই এক ।.অতঃপর এ জ্ঞানের রূপ ও স্বরূপ আরব ও আজমের সকল লোকের অনুভূতিতেই সাড়া জাগাল এবং এ ব্যাপারে সকলেই একমত হয়ে গেল। তুমি এমন কোন লোক দেখতে পাবে না, যে ব্যক্তি তার অন্তরে গোপন দপ্তর রাখেনি । কখনও আমরা সেটার নাম দেই প্রমাণিতের প্রতিবিশ্ব । অনেক সময় সেই অংশটির এমন সৰ অদ্ভুত ও আশ্চর্যজনক প্রভাব ও লক্ষণ প্রকাশ পায়, যা সন্ধানী লোকের চোখ এড়ায় না। কোন কোন শরীয়তে তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এ কারণেই সদকাকে সদ্কাদাতার ময়লা আখ্যা দেয়া হয়েছে। আর এ কারণেই আমলের যা কিছু ক্রটি আত্মিক সাধনার মাহাত্তে-নির্মল, হয়ে যায়। অতঃপর যখন রাসূলাল্লাহ (সঃ) প্রেরিত হন, তিনি তখন পবিত্র আত্মার (জিবরাঈল আঃ) সহায়তা পেলেন। আর তার অন্তরে স্বজাতির সং প্রবণতা ঢেলে দেয়া হলর। শরীয়তের অবতরণ এবং তার রূপ ও স্বরূপ প্রকাশের ব্যাপারে তার আত্মিক শক্তির এক প্রশস্ত দরজা খুলে গেল । ফলে তার হিম্মত বেড়ে গেল। তখন তিনি সংস্কার কাজের জন্যে অত্যন্ত দৃঢ় সংকল্প নিলেন। নিজ সহযোগীদের জন্যে তিনি দোয়া করলেন আর ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।