২৭৮-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্ জন্যে দরজা খুলে যাবে । এ ব্যাপারটি বোঝার জন্যে শস্য উৎপাদনের মৌসুমটি খেয়াল করুন। তখন বীজ বপন-রোপনের ব্যাপারে সামান্য প্রয়াসই যথেষ্ট ফলপ্রসূ হয়। অথচ অন্য মৌসুমে হাজার চেষ্টায়ও তা হয় না। রাসূলে করীম (সঃ)-এর কোন কিছুর দিকে মনোযোগ দেয়া, তার জন্যে দোয়া করা এবং তা আকাজ্ষা করা এমনকি আল্লাহর ফায়সালা আসার জন্যে অপেক্ষা করা প্রয়োজনীয় কারণের চাইতে অধিক শক্তিশালী কারণ বটে। হুযুর (সঃ)-এর দোয়া যখন একটি আলোকময় পদ্ধতিকে জীবন দান করে এবং তার দোয়ায় বিরাট এক জামাত তাঁর অনুসারী হয়ে যায়, দেখাদৃষ্টেই খানাপিনায় বরকত দেখা দেয়, তখন সেই হুকুম নাযিলের ব্যাপারে তোমাদের কি খেয়াল যা হচ্ছে একটি সামগ্রিক প্রাণসন্তা আর যার অবস্থান হচ্ছে বস্তুগত এক অবয়বের সাথে? এ মৌল নীতির আলোকে জানা দরকার যে, হুযুর (সঃ)-এর যুগের যে দুটি বড় দুর্ঘটনা নিয়ে তিনি নিজেও অত্যন্ত পেরেশান হয়েছিলেন, যেমন হযরত আয়েশা সিদ্দিকার (রাঃ) ওপর অপবাদ ও হুযুর (সঃ)কে অ নিয়ে বারংবার প্রশ্ন করা এবং জেহারের ঘটনা । এ ধরনের ব্যাপারও ওহী নাযিলের কারণ হয়ে যায়। এগুলো আসল সত্য উদ্ঘাটনের জন্যে উপলক্ষ হয়ে দাড়ায়। এভাবে কোন জাতির আনুগত্যে শৈথিল্য দেখানো, "আনুগত্যের পরিপন্থী কাজে নিয়োজিত হওয়া, নাফরমানীর ক্ষেত্রে কড়াকড়ি করা ও অনুরূপ কোন ব্যাপারে অভ্যস্ত হওয়া, এমনকি এ বিশ্বাস রাখা যে, এ কাজ না করলে আল্লাহর কাজে নিদারুণ শৈথিল্য দেখানো হবে, এসবকাজ সেই জাতির ওপর কড়া বিধি- বিধান নাধিল ও উক্ত কার্যাবলী হারাম হওয়ার কারণ হয়ে দেখা দেয়। এ ভাবেই লক্ষ্য করুন, যখন কোন নেক বান্দা তার পরিপূর্ণ, আধ্যাত্মিক শক্তি নিয়ে কায়মনে আল্লাহর দরবারে করুণার বারি বর্ষণের জন্যে দোয়া করেন, তখন তা সঙ্গে সঙ্গে কবুল হওয়ার সংগত কারণ হয়ে ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।