হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২৭৭ এর রহস্য এই যে, যখন কোন জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে কোন ধর্মের অনুসারী হয়' এবং সেই ধর্মের নিদর্শনগুলোকে সম্মান করে চলে, আর তার বিধি-বিধানগুলো অনস্বীকার্য সামাজিক রীতি-নীতিতে পর্যবসিত হল, তখন অন্য যুগ এসে যায়। উদ্দেশ্য হচ্ছে, এতদিনে দ্বীনের ভেতর যা কিছু ঘাটতি বা বাড়তি হয়েছে তা সংশোধন করা ও মিল্লাতের ভেতরে যে বিন্যুতি বিপর্যয় ঘটে গেছে তা সংস্কার করা । বস্তুতঃ নতুন নবী এসে মিল্লাতের সুবিদিত ও সুপ্রচলিত রীতি-নীতিগুলো যাচাই-বাছাই করেন। যেগুলো জাতীয় ব্যবস্থাপনার রীতি-নীতি হয়ে গেছে ও দ্বীনি দৃষ্টিকোণ থেকে ঠিক আছে সেগুলো ঠিক রাখা হয় এবং সেদিকে সবাইকে আহ্বান জানায় ও তা অনুসরণের জন্যে সবাইকে উদ্বুদ্ধ করে । পক্ষান্তরে যেসব বুছম ও রীতি-নীতি দ্বীনের পরিপন্থী ঘটান। সাধারণতঃ নতুন নবী আগেকার শরীয়তের বেঁচে থাকা বিধি-বিধানের দলীল হিসেবে পেশ করেন এবং বলা হয় এ নবী অমুক নবীর ছ্বীনেরই অনুসারী কিংবা তারই গোত্রভুক্ত । অবশ্য অনেক সময় এ নবুওয়ত ভিন্ন জাতির ভেতর আসে, তখন সেই জাতির ভিন্ন রীতি-নীতির কারণে শরীয়তের ভেতর পার্থক্য সৃষ্টি হয়। দুই, বিশেষ ধরনের শরীয়ত নাধিল হওয়ার কারণ নিতান্তই বাহ্যিক। এর ব্যাখ্যা হচ্ছে এই, যদিও আল্লাহ পাক স্থান কালের উর্ধ্বে, তথাপি কালগত ব্যাপারের সাথে তার কোন না কোন ধরনের একটা সম্পর্ক রয়েছেন নবী করীম (সঃ) বলেন, আল্লাহ পাক প্রতি শতকে বড় ধরনের কিছু ঘটান। হযরত আদম (আঃ)সহ অন্যান্য নবীগণ কেয়ামতের দিন শাফায়াত প্রসঙ্গে বলেন £ আল্লাহ পাক আজ. এতই রুদ্ররূপ ধারণ করেছেন যা তিনি আর কখনও করেন নি এবং আজকের পরেও করবেন না। পৃথিবী যখন তার জন্যে প্রস্তুত হয়ে যায়, তখন তার সীমারেখাও নির্ধারিত হয়। আল্লাহ পাক পৃথিবীতে দ্বীন ও শরীয়ত পাঠাবার জন্যে প্রস্তুত হয়ে যান। সর্বোচ্চ পরিষদ তদনুযায়ী প্রস্তুতি নেয়। তদ্ুপ. সময়ে একটি সাধারণ কারণও যদি দেখা দেয় সেটাও মহান দরবারের দরজায় কড়া, নাড়াবার জন্যে যথেষ্ট হয়। তখন যে লোকই দরজায় কড়া নাড়বে তার ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।