হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২৭৫ এ কারণেই উটের গোশত ও দুধ বনী ইসরাঈলের জন্যে হারাম হয়েছে বটে, কিন্তু বনী ইসমাঈলের জন্যে তা হালাল হয়েছে । এই একই কারণে খানা-পিনার পাক-নাপাক ও ভাল-মন্দের ব্যাপারটি আরবদের রুচির ওপর ছেড়ে দেয়া হয়েছে। তেমনি ভগ্মী বিবাহ নিষিদ্ধ করা হয়েছে । অথচ ইয়াহুদীদের বেলায় তা করা হয়নি। কারণ, তারা ভন্ীকে বিবেচনা করত তার পিতার সন্তান বলে। পিতা যেহেতু তার আপন কেউ নয়, তেমনি ভগ্মীও আপনজন নয় । তাই তার সাথে বিবাহে তাদের অরুচি ছিল না। কিন্তু আরবদের বিবেচনা ছিল বিপরীত । তেমনি বাছুরের গোশত-গাভীর দুধের সাথে পাকিয়ে খাওয়া ইয়াহুদীদের জন্য হারাম । আমাদের জন্যে তা হালাল । কারণ, ইয়াহুদীদের জানা আছে যে, এ কাজটি আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে পরিবর্তন ঘটানো ও তার সৃষ্টি কৌশলের পরিপন্থী কাজ। কারণ, আন্মাহ পাক বাছুর লালন-পালনের জন্যে গাভীর দুধ সৃষ্টি করেছেন। উক্ত কাজ দ্বারা তার মূলোৎপাটন ঘটানো হয়। ইয়াহুদীদের ভেতর এ ধারণা ব্যাপকভাবে ছড়িয়েছিল। পক্ষান্তরে আরবদের এসব বিদ্যা ও ধ্যান-ধারণা ছিল না। তাদের তা বলা হলেও তারা তা বুঝত না। কিসের ভিত্তিতে কোন হুকুম আসে তাও তাদের জানা ছিল না। এ অবস্থায় তাদের মন-মানসের অনুকূল ব্যবস্থাই প্রদত্ত হয়েছে। এটাও মনে রাখা দরকার, শরীয়ত নাধিলের ক্ষেত্রে শুধু যে জনগোষ্ঠীর জ্ঞান, অবস্থা ও ধ্যান-ধারণাই বিবেচনা করা হয় তা নয়, বরং বেশী খেয়াল করা হয় তাদের স্বভাব প্রকৃতিকে । কারণ, তাদের জ্ঞান-বুদ্ধি তার দ্বারাই পরিচালিত ও প্রভাবিত হয়। ফলে তারা এক কথা দিয়ে অন্য কথা বুঝে থাকে। যেমন যারা সেহরী খেল না তাদের বলা হয় মুখে সীল মারা হয়েছে। যেহেতু তারা মুখে সীল মারা থেকে সেহরী না খাওয়া বুঝে থাকে, তাই যথার্থ সীল মারার এখন প্রশ্ন আসে না। মোটকথা, বান্দার ওপর আল্লাহ পাকের হক এটাই যে, তার যথাসাধ্য মর্যাদা রক্ষা করে চলবে এবং কোন অবস্থাতেই তার বিধি-বিধানের পরিপন্থী কিছু করবে না। তাছাড়া মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তাদের জন্যে অপরিহার্য হচ্ছে সম্প্রীতি ও সহনশীলতা রক্ষা করা। একে অপরকে কষ্ট দেবে না। তবে যদি সবাই মিলে কাউকে শাস্তি দিতে চায়, তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার । এ কারণেই কোন ব্যক্তি যখন নিজ স্ত্রীর ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।