২৭২-হুজ্জাতুল্লাহিল বালিগাহ মুসলমানদের ভেতর সব চাইতে বড় অপরাধী সে ব্যক্তি যার প্রশ্ন তোলার কারণে কোন হালাল বস্তু হারাম হয়ে গেল। তিনি বলেনঃ হযরত ইবরাহীম (আঃ) মন্কাকে হরম :শরীফু বানিয়ে গেছেন এবং তার জন্যে দোয়া করে গেছেন। আমিও তীর. প্রথ ধরে মদীনাকে হরম শরীফে প্ররিণত করলাম । তেমনি আমি মদীনার বন্তুগুলোর ভেতরে বরকত সৃষ্টির জন্যে যে ভাবেই দোয়া করছি সেভাবে ইবরাহীম (আঃ) মক্কার জন্যে দোয়া করে গেছেন। এক ব্যক্তি হুজুর (সঃ)কে প্রশ্ন করল ঃ হে আল্লার রাসূল! প্রত্যেক বছরই কি হজ্জ ফরজ? হুযুর (সঃ) জবাব দিলেন, আমি যদি হ্যা. বলতাম, তাহলে সেটাই হয়ে যেত অথচ তোমরা তা পালন করতে পারতে না। ফলে তোমরা কঠিন শাস্তির শিকার হতে । মনে রাখতে হবে, বিভিন্ন কল্যাণের কারণে বিভিন্ন কালের নবীদের শরীয়তে তারতাম্য রাখা হয়েছে। তার কারণ এই যে, আল্লাহ পাক স্থান-কাল-পাত্রের উপযোগী করে তার নিদর্শন ও শরীয়ত নাধিল করেছেন। হযরত নৃহ(আঃ)-এর সম্প্রদায় অত্যন্ত কঠিন হৃদয় ও শক্তিমত্তার অধিকারী ছিল। আল্লাহ পাক নিজেই তা বলেছেন। তাই তাদের ওপর স্থায়ীভাবে সারা বছর রোযা ফরজ করা জরুরী ছিল। তার ফলে যেন তাদের পাশব শক্তি নিয়ন্ত্রণে থাকে । পক্ষান্তরে মুহাম্মদ (সঃ)-এর উম্মত হল দূর্বল । তাই তাদের সে ব্যবস্থা দেয়া হয়নি। তেমনি পূর্ববর্তী উম্মতদের জন্যে আল্লাহ পাক গনীমতের মাল হালাল করেন নি, কিন্তু আমাদের এই দরিদ্ধদের জন্যে তিনি তা হালাল করেছেন । মূলতঃ আন্বিয়ায়ে কেরামের কাজই হচ্ছে জাতির সামগ্রিক দিকগুলোর সংস্কার ও কল্যাণ সাধন। বস্তুতঃ কোন নবী বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া মানুষের স্বতাৰ ও অভ্যেসের পরিপন্থী কোন নির্দেশ দেননা। তাই এটা স্বাভাবিক যে, বিভিন্ন যুগের ভিন্ন ভিন্ন পরিবেশে সৃষ্ট বিভিন্ন সম্প্রদায়ের জন্যে তিন্ন ভিন্ন শরীয়ত এসেছে। এ ধরনের কারণ পরিবর্তন সৃষ্টির জন্যে যথেষ্ট । ভার উদাহরণ এই ষে, প্রত্যেক ডাক্তার রোগীর পরিবেশ ও অবস্থার দিকে খেয়াল রেখে বিধান দেন। সে ক্ষেত্রে কাল ভিন্ন, ব্যক্তিও ভিন্ন তথাপি বিধান এক হবে কেন? একটি তরুণকে যে কাজ দেয়া যায়, কোন এক বৃদ্ধকে কি সে কাজ দেয়া যায়? শ্রীক্ষকালে যেতাবে খোলা ময়দানে শোয়ার ব্যবস্থা করা যায়, শীত কালেও কি তা পারা যায়? ্ ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।