Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বানিগাহ-২৭১ খ্র্যস্ত। তুমি বলে দাও; তাহলে তাওরাত নিয়ে এস এবং পড়, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক। এ আয়াতের ব্যাখ্যা হচ্ছে এই যে, হযরত ইয়াকুব (আঃ) একবার গুরুতর অসুস্থ হলেন। তখন তিনি মানত করলেন, আল্লাহ পাক যদি তাকে সুস্থ করেন, তাহলে তিনি তার প্রিয়তর খাদ্য ও পানীয় বর্জন করবেন। তারপর যখন তিনি সুস্থ হলেন, তখন তিনি তার প্রিয়খাদ্য উটের গোশত ও প্রিয় পানীয় উটের দুধ নিজের জন্যে হারাম করে নিলেন। তার বংশধররাও তার দেখাদেখি সেগুলো বর্জন করে গেল। কিছুকাল এ অনুসরণ চলছিল। এর ফলে জনমনে এটা মজবুতভাবে বসে গেল যে, এটা অমান্য করা নবীকেই অমান্য করা এবং নবীর অভিসম্পাতের শিকার হওয়া । ফলে তওরাতেও সেগুলোর নিষিদ্ধতা বহাল রাখা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন যে, তিনি ইবরাহীম (আঃ)-এর মযহাব অনুসরণ করছেন, তখন ইয়াহুদীরা প্রশ্ন তুলল, কি করে তিনি ইবরাহীম (আঃ)-এর মিল্লাতে রয়েছেন? তিনি তো উটের গোশত খান ও উটের দুধ পান করেন। তখন আল্লাহ তা'আলা তাদের যুক্তি খপ্ডনের জন্যে বললেন ঃ বনী ইসরাঈলের জন্যে তো সব খাদ্যই হালাল ছিল। উটের গোশত ও দুধ তো বিশেষ কারণে নিষিদ্ধ হয়েছে। এখন যখন বনী ইসরাঈল থেকে বনী ইসমাঈলে নবুওয়াত স্থান্তান্তরিত হয়েছে, তখন পূর্ব কারণ এখানে অবর্তমান বিধায় সেগুলো বৈধ হয়ে গেল। এ শর প্রেক্ষিতেই হুযুর সেঃ) নিয়মিত তারাবীহ নামায পড়া থেকে বিরত ছিলেন। তিনি বলেন £ তোমাদের যেভাবে আমি নিয়মিত তারাবীহ নামায পড়তে দেখছি তাতে আমার ভয় হয় যে, আল্লাহ পাক তোমাদের ওপর তারাবীহ ফরজ করে দেবেন এবং তোমাদের জন্যে তা আদায় করা কঠিন হয়ে যাবে। তাই হে লোক' সকল! তোমরা যার যার ঘরে ৰসে তা গড়। মোটকথা, তিনি তারাবীহ নামাযকে ধরাবীধা রীতিতে এ জন্যে পরিণত হতে দিলেন না €য, সেটা দ্বীনের অপরিহার্য অংগ হয়ে যাবে । ফলে তা ফরজের স্তরে পৌচ্ছ যাবে। হুষুর (সঃ) এও বলেছেনঃ ৬//৬/.91172911001.019

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।