Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

২৬৮ হুজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ . নিধারিত না হত তা হলে নাফরমানেরা কখনো নাফরমানী ছাড়ত না। মোটকথা, ইবাদত ও আমলের সুনির্দিষ্ট সময়, নিয়ম-কানুন ও শাস্তি-পুরক্কার রয়েছে বলেই মানুষের জন্যে তার বাস্তবায়ণ সহজ হয়েছে এবং এ কারণেই জনসাধারণকে এ ব্যাপারে জবাবদিহি করা যাবে । যদি শরীয়াত প্রণয়নের কায়দা-কানুন জানতে হয় তাহলে বিজ্ঞ ডাক্তারের বিধি-ব্যবস্থা প্রদানের ব্যাপারটি গভীরভাবে খেয়াল করতে হবে। লক্ষ্য করুন, কিভাবে তিনি রোগীদের নিরাময় করার জন্যে পথ নির্দেশ করে থাকেন। রোগীরা যা জানে না সে ব্যাপারে তিনি সতর্ক করে দেন। যে সৃন্ষ্র ব্যাপার তাদের বোধগম্য হয়না সে সব ব্যাপারে তাদের না বুঝিয়ে বাধ্যগতভাবে পালনের ব্যবস্থা দেন। তিনি শিরা ধরে রোগীর অন্তর্নিহিত রোগ নির্ধরিণ করে দাওয়াই দেন । কখনও চেহারার রক্তিমতা বা ফ্যাকাশে ভাব দেখে রোগ নির্ধরিণ করেন। তিনি রোগীর শক্তি, বয়স, পরিবেশ, খাত ইত্যাদি অনুসারে ওষুধ ঠিক করেন। মোটকথা, রোগীর সব কিছু বিবেচনা করে ওষুধ ও তার পরিমাণ স্থির করে তিনি চিকিৎসা করে থাকেন। অনেক সময় নিজের অভিজ্ঞন্ভা ও অনুমানের ভিত্তিতে রোগের কারণ নির্ণয় ক্ষতিকর দিকগুলো অপনোদনের ব্যবস্থাসহ ওষুধ ও তার পরিমাণ নিধরিণ করেন । যেমন, তিনি বলেন, যদি কোন রোগীর চেহারা রক্তিম হয়ে যায় এবং তার শিরা-উপশিরায় রক্ত সঞ্চালন তীব্র হয়ে যায়, তখন তাকে আংগুরের শরবত কিংবা মধুমিশান পানি পান করাবে । এটা না করলে সে মারা যাবে । অথবা তিনি বলেন, যে ব্যক্তি অমুক অমুক মাজুন এই এই পরিমাণ খাবে সে অমুক রোগ থেকে ব্েহাই পাবে। ডাক্তার ৰা হাকিম এসব বিধি-বিধান তৈরী করেন, মানুষ তা পালন করে এবং আল্লাহ পাক তাতে কল্যাণ দান করেন। এক্ষণে সেই বিজ্ঞ শাসকের ব্যাপারটি ভেবে দেখ যিনি রাষ্ট্রের সংস্কার ও সেনাবাহিনীর শৃংখলার জন্যে প্রখর দৃষ্টিদান করেন। তিনি যারা দেশের জমাজমি আবাদ ও ফসলপূর্ণ করার জন্যে চাষীদের সর্বপ্রকারের উপায়-উপকরণ দিয়ে উৎসাহিত করেন । তারপর তার উপর রাজস্ব ধার্ঘ করেন। রাষ্ট্র পরিচালনার কাজে সহায়তার জন্যে তিনি নিজের জ্ঞান ও প্রজ্ঞা কাজে লাগিয়ে দক্ষ ও অভিজ্ঞ উজীর ও কর্মচারী নিয়োগ করেন । তাদের ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।