Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হজ্জাতুন্লাহিল বালিগাহ-২৬৩ জ্ঞান-বুদ্ধি অনুযায়ী কথা বলেন। প্রতিটি লোক জন্মগত ভাবে যে জ্ঞান-বুদ্ধি পেয়ে থাকে সে অনুযায়ী তাদের কাছে তাঁরা বক্তব্য রাখেন । কোন দুর্লত ও অস্বাভারিক কিছুর দিকে তারা আদৌ দৃকপাত, করেন না। এ কারণেই আখ্বিয়ায়ে কেরামের কর্ম-ধারা এটাই হয় যে, তারা আল্লাহ পাককে তীর তাজাল্লীসহ দেখার কিংবা দলীল-প্রমাণ বা অনুমানের ভিত্তিতে তাকে চেনার জন্যে কাউকে বলেন. না। পরস্তু তাদের এ সবকই দেন যে, আল্লাহকে দলীল-প্রমাণ থেকে উর্ধ্বে ভেবে মেনে চলবে । কাব্রণ, সে পথে তাদের আল্লাহ প্রাপ্তি এক দুঃসাধ্য ব্যাপার হয়ে দাড়াবে যতক্ষণ না তারা দীর্ঘকাল ধরে আত্মিক সাধনা চালাবে এবং দর্শন-বিজ্ঞানে পারদশীরদের সাথে পর্যাপ্ত মেলামেশা না করবে, ততক্ষণ কেউ উক্ত দুঃসাধ্যপথে পা বাড়াতে পারবে না। কারণ, দলীল-প্রমাণ ও যুক্তি-বুদ্ধির প্রয়োগের সঠিক পদ্ধতি সম্পর্কে ব্যুৎপত্তি লাভ না করে সে পথে অগ্রসর হওয়াটা বিপজ্জনক । অবশ্য যাদের সেই প্রজ্ঞা ও বিজ্ঞতা বিদ্যমান স্বতাবতঃই তারা ব্যক্তিগত মতামত পোষণের অধিকারী মুজতাহিদ এবং তাদের মর্যাদা মুহাদ্দিসদের ওপরে। আন্বিয়ায়ে কেরামের পবিত্র স্বভাব এই যে, তীরা ব্যক্তির পরিশুদ্ধি ও জাতির বিন্যস্ততার ব্যাপারে প্রয়োজনীয় জ্ঞান দান ছাড়া অন্য কোন জ্ঞানের দিকে মর্নোনিবেশ করেন.না। যেমন, জল-স্থলে সংঘটিত দুর্ঘটনার বস্তুগত কার্যকারণ উদ্ঘাটন, বৃষ্টিপাত, সূর্যগ্রহণ কিভাবে সংঘটিত হয় তা নির্ণয় করা, জীব-জানোয়ার ও গাছ-পালার ওপর তাঁর প্রভাবের দিকগুলো নিরব, বিভিন্ন শহর, রাজা-বাদশাহ বা নবী-পয়গান্বরদের ইতিহাস ও কাহিনী ইত্যাকার ব্যাপার নিয়ে তারা মাথা ঘামান না। হ্যা, তারা শুধু এতটুকু উল্লেখ করেন যাতে সেগুলো শুনে ও বুঝে কেউ আল্লাহ পাকের কুদরত ও নেয়ামত সম্পর্কে সচেতন হতে পারে । তাই তা বলা হয় অত্যন্ত সংক্ষেপে ও ইশারা-ইংগিতে। তাদের এ নীতির কারণেই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে একদল লোক প্রশ্ন করল, চাদ কেন কমে ও বাড়ে? তার জবাবে আল্লাহ পাক সে প্রশ্ন এড়িয়ে মাসগুলোর কল্যাণকারীতা সম্পর্কে বর্ণনা করেন। তিনি বলেন £- ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।