হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২৬১ ১। সু"জিযা প্রকাশকারী নিজে অন্যতম সমঝদার ৷ সে.কারণে কিছু কিছু ঘটনা তার কাছে ধরা দেয়। দোয়া কবুলের এটা কারণ হয়ে থাকে। তাই সে যেজিনিসে বরকত হওয়ার দোয়া করে, তাতে বরকত দেখা দেয়। অবশ্য বরকত দেখা দেয়ারও বিভিন্ন রূপ রয়েছে । কখনও জিনিসে যথেষ্ট মুনাফা হয়। যেমন, অল্প সংখ্যক সৈন্যকে বহু সংখ্যক বলে মনে হয়, আর তা দেখে শক্র বাহিনীর মনোবল ভেংগে যায় । এমনকি তারা ভয়ে পালিয়ে যায়। কখনও খাদ্য বস্তুর ভেতরে এরূপ গুণগত পরিবর্তন দেখা দেয় যে, যে খায় সে অল্প খেয়েই ভাবে অনেক বেশী খেয়েছে। তাই অল্প খাদ্য সামগ্রী বহু লোক মিলেও খেয়ে শেষ করতে পারে না। অথবা সেই বন্তুকেই পরিমাণে এমনভাবে বাড়িয়ে দেয়া হয় যা খেয়ে শেষ করা যায় না। এমন ধরনের আরও বছ রূপ আছে যার সংখ্যা নির্ণয় করা দু্ধর । ২। উচ্চতম পরিষদে এ সিদ্ধান্ত হয়ে যায় ষে, প্রেরিত নবীর কার্ধধারাকে এগিয়ে নিতে হবে । ফলে এমন সব মানসিক ও পারিপার্শিক পরিবর্তন দেখা দেয়, যা এর আগে কখনও দেখা যায়নি । দেখা যায়, নবীর প্রিয় অনুসারীরা সাহায্যপ্রাপ্ত হয় ও তার বিরোধীরা লাঞ্কিত হয়ে থাকে। অরশেঘে আল্লাহর ফরমান বিজয়ী হয়, যদিও কাফেরদের জন্যে তা হয় অত্যন্ত কষ্টদায়ক । ৩। বৰাহ্যিকভাবেও কোন কোন ঘটনা ঘটে থাকে । যেমন, নাফরমানদের শাস্তির জন্যে ভূপৃষ্ঠে বড় বড় দুর্যোগ দেখা দেয়। আল্লাহ পাক ক্লোন না কোন ভাবে সেটাকে নবীর মু'জ্বিযা হিসেবে প্রকাশ করেন । যেমন, নবী আগেই সতর্ক করেন ও তার ভবিষ্যদ্বাণী মোতাবেক তা দেখা দেয়। কিংবা নবীর হুকুম অমান্য করার ফলে কোন বিপদ দেখা দেয়া । অথবা যে পাপের যে পরিণতি বলে তিনি নির্দেশ করেছেন তা স্বাভাবিকভাবেই দেখা দেয় বা তার অনুরূপ কোন অশুভ পরিণতি দেখা দেয়। নবী নিম্পাপ হওয়ার কারণ তিনটি £ ১। মানুষ হিসেবেই তাদের নীচ প্রকৃতির বাসনা-কামনা থেকে মুক্ত ও পবিত্র করে সৃষ্টি করা হয়। ২। নেক কাজের সুফল ও বদ কাজের কুফল তাদের ওহীর মাধ্যমে জানিয়ে দেয়া হয়। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।