হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২৫৩ মুখাপেক্ষী যিনি তার ভুল ধরিয়ে দিতে পারেন! মোট কথা মানুষ এমন একজন যথার্থ আলেমের মুখাপেক্ষী যিনি নিজে ক্রটি-বিচ্যুতি থেকে মুক্ত। শহরের যদিও অধিকাংশ নাগরিক রুজী-রোজগারের জ্ঞান রাখে এবং সমাজ ও সভ্যতার পরিমার্জন ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্পর্কে নিজেরাই ধারণা রাখে, তথাপি তারা এমন এক ব্যক্তিত্ের মুখাপেক্ষী থাকে ধিনি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে সর্বাধিক জ্ঞাত এবং জনগণের রাজনৈতিক সমস্যার সমাধান দিতে পারে! একটি শহরের জন্যেই যখন একজন পথ প্রদর্শক মহাজ্ঞানী ব্যক্তি প্রয়োজন হয়, তখন যে বিরাট জাতির ভেতর বিভিন্ন যোগ্যতা সম্পন্ন বহু প্রতিভা বিদ্যমান, তাদের প্রদর্শক থাকার কি কোন প্রয়োজন নেই? এ ধরনের পথ প্রদর্শক পথ সম্পর্কে শুধু পবিত্র স্বভাবের সচেতন ব্যক্তিরাই যথার্থ সাক্ষ্য প্রদান করতে পারে। তীরা সেই শ্রেণীর লোকই হয়ে থাকেন যারা মানবতার জগতে সুউচ্চ মর্যাদায় সমাসীন থাকেন৷ এদের সংখ্যা অবশ্যই নগণ্য হয়ে থাকে। লোহারী কিংবা সুতারীর কাজেও যদি পূর্ব পুরুষের অনুসরণ ও ওস্তাদের শিক্ষা গ্রহণ অত্যাবশ্যক হয় তো আপনারা পথ প্রদর্শক ও শিক্ষক ছাড়া সেই মহান উদ্দেশ্য হাসিল হতে পারে বলে আশা করেন যার অনুধাবনের ক্ষমতা কেবল আল্লাহ যাদের দেন তারা লাভ করে থাকে! একমাত্র নিষ্ঠাবান নিঃস্বার্থ ব্যক্তি ছাড়া সে পথের দিকে কেউ আকৃষ্ট হয় না। এ ধরনের পথ প্রদর্শক আলেমের জন্যে প্রয়োজন হল খোলাখুলি ভাবে মানুষের কাছে এটা প্রমাণ করা যে, তিনি সঠিক পথের বিশেষজ্ঞ, তার কথাবার্তা তুল-দ্রান্তি আর বিভ্রান্তি থেকে মুক্ত ও পবিত্র এবং তিনি হেদায়েত ও ইসলাহের একটি অংশ অনুসরণ করে অন্য কোন জরুরী অংশ বর্জন করেন না। এটা দু ভাবে হতে পারে । এক, তিনি যে ব্যক্তিত্বের বরাত, দিয়ে দলীল পেশ করবেন সেই ব্যক্তিত্টি সর্বজন শ্রদ্ধেয় নির্ভরযোগ্য হতে. হবে। তা হলে কেউ কোন ব্যাপারে প্রশ্ন তুললে তার বরাত দিয়ে প্রশ্নরকারীকে নিরস্ত করা যাবে। দুই, তিনি নিজেই এমন ব্যক্তিত্ব হবেন যার ব্যাপারে কোন বিতর্ক নেই এবং সবাই তার সততার ব্যাপারে এক মত। সারকথা হল এই, মানুষের জন্যে এমন এক ব্যক্তিত্্র প্রয়োজন যিনি ৬//৬/.9117911001.019
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।