২৫০-ছজ্জাতুল্লাহিল বালিগাহ অর্জনের চেষ্টা করে থাকে । তবে পশুর তুলনায় মানুষের লালসার মাত্রা বেশী। তেমনি পণ্ড পরম্পর লড়াই করে বটে, কিন্তু যেটি পরাজিত হয়ে পালায় সেটির ভেতরে আর কোন প্রতিশোধ স্পৃহা কাজ করে না। হ্যা, কোন কোন পশু এর ব্যতিক্রম রয়েছে। যেমন উট” গরু, ঘোড়া ।' কিন্তু মানুষ স্বভাবতঃই শত্রুর শত্রুতা ভুলতে পারে না। এখন যদি মুক্তভাবে শত্রুতার লড়াই করতে দেয়া হয়, তাহলে সমাজ ও রাষ্ট্রে অশান্তি-অরাজকতা দেখা দেবে ও জীবন-জীবিকার পথ রুদ্ধ হয়ে যাবে। এ কারণেই তাদের বিবেক দেয়া হল যে, এরূপ খুনখারাবি ও দাংগা-হাংগামার কাজ নিষিদ্ধ ও অন্যায় হা বিশেষ কল্যাণ সাধনার্থে হত্যা করা যেতে পারে। যেমন-হত্যার পথ বন্ধ করার জন্য হত্যাকারীকে মৃত্যুদণ্ড প্রদান। এ মৃত্যুদণ্ডের ভয়ে কারো অন্তরে হিংসা-ছন্দ্ের আগুন জ্বলতে থাকলেও হত্যাকাণ্ড ঘটাতে বিরত থাকবে। কেউ কেউ তার প্রতিশোধস্পৃহা ৰা হিংসা-দ্বেষের প্রতিফলন সরাসরি হত্যা কাণ্ডের মাধ্যমে না ঘটিয়ে বিষ প্রয়োগ বা যাদু-টোনার সাহায্যে হত্যা কার্য সাধন করে। এ কাজটি মানুষের বিবেচনায় সরাসরি হত্যার চাইতেও জঘন্য । কারণ, প্রকাশ্য আক্রমণ থেকে মানুষ আর না হোক পালিয়ে বাঁচার চেষ্টা করতে পারে। কিন্তু গোপনে বিষ প্রয়োগ বা যাদু-টোনা থেকে আত্মরক্ষার কোন সুযোগ থাকে না। কেউ আবার তার হত্যাম্পৃহা চরিতার্থ করে রাষ্ট্রনায়কের কাছে অপবাদ ও চোগলখুরীর মাধ্যমে কিংবা মিথ্যা অভিযোগ সৃষ্টি করে । এ কাজগুলোও মানুষ অন্যায় ও নিষিদ্ধ ভেবে থাকে । আল্পাহ পাক বান্দাদের জন্যে রুজী-রোজগারের বিভিন্ন ব্যবস্থা রেখেছেন । যেমন, বৈধ যমীন থেকে শস্য উৎপাদন, পশু পালন, কৃষিকাজ , নানাবিধ শিল্প ও কারিগরী কাজ, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি । এ ছাড়াও রষেছে প্রশাসনিক ও রাজনৈতিক বিভিন্ন দায়-দায়িত্ব পালন। এ ছাড়াও বিভিন্ন পেশায় কাজ করা হয় বটে, কিন্তু সভ্য সমাজে তার কোন ঠাঁই নেই। . কোন কোন লোক ক্ষতিকর পেশায় নিয়োজিত । যেমন-চুরি-ডাকাতি ইত্যাদি । এগুলো দেশের জন্য ধ্বংসকর পেশা । তাই মানবের বিবেক সাক্ষ্য ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।