হিল বালিগাহ-২৪৯ ছাড়া কখনও পুরুষের দিকে পুরুষের যৌন ণ সৃষ্টি হয় না। অবশ্য যেমন কোন কোন পুরুষের সেরূপ বিকৃতি দেখা দেয়। কোন কোন লোক মাটি কিংবা কয়লা খেতে স্বাদ পায়, এও ঠিক তেমনি ব্যাপার । সে ব্যক্তির স্কান্াবিক রুচি ও স্বভাবে চরম বিকৃতি থাকে । এ বিকৃত কাজের অভ্যেস তার মন-মেজাজ বদলে ফেলে ও সে কুত্ মানসিকতার অধিকারী হয় । এ বদ অত্যেস মানুষের বংশধারা সৃষ্টির মূলে কুঠারাঘাত করে। কারণ, যে যৌন শক্তি আল্লাহ পাক মানুষের বংশ ধারা সম্প্রসারণের জন্যে প্রদান . করেছেন, তা যদি বিপথে বিনষ্ট করা হয়, তখন মানব সমাজে বিপর্যয় দেখা দেয়। এ কারণেই মানুষ স্বভাবতঃই সে কাজকে নিষিদ্ধ ও নিন্দনীয় মনে করে। তাই কোন পাপী বদকার যদি তা করে, তবে অতি সংগোপনে করে থাকে । তার এ কাজ বাইরে জানাজানি. হোক তা সে কখনও চায় না। যদি কেউ এ ধরনের অভিযোগে অভিযুক্ত করে, তখন সে লজ্জায় মরে যায়। হাঁ যদি সে পুরোপুরিই মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখনই কেবল তার পক্ষে প্রকাশ্যে এ কাজ করা সম্ভব হয় । মানুষ যখন এ পর্যায়ে পৌছে যায়, তখন আল্লাহর গজব নাধিল হতে আর বিলম্ব হয় না। যেমন. হযরত লৃত (আঃ)-এর যুগে হয়েছিল। এ কারণেই সমকামিতা নিষিদ্ধ হয়েছে। .. _ মানুষের জীবিকা পদ্ধতি, পারিবারিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা যেহেতু জ্ঞান ও ভাল- মন্দ বাছাই শক্তি ছাড়া পরিপূর্ণ হয় না এবং মদ্যপ ব্যক্তির মদ্য পানের মাতলামী যেহেতু শান্তি-শৃংখলার জন্য ক্ষতিকর ও প্রতিবন্ধক হয়, এমনকি তা দাংগা-হাংগামা সৃষ্টিরও কারণ হয়ে দীড়ায়, তাই তা নিষিদ্ধ হওয়া মানুষের স্বভাবগত দাবী । কিন্তু কিছু লোক এ ক্ষতিকর অভ্যেসের শিকার হয়ে পড়ায় তারা নীচ প্রকৃতির কাজ অনুসরণ করে । ফলে সমাজের শান্তি-শংখলা বিনষ্ট হয়। যদি এটা নিষিদ্ধ করা না হত, তাহলে সমাজে বিপর্যয় সৃষ্টি হত। মদ হারাম হওয়ার এটাই স্বাভাবিক কারণ। এ নিষিদ্ধতার সবিস্তার আলোচনা আমি শরীয়তের দৃষ্টি ভংগী বর্ণনার সময় করর। পশু যদি কোন লক্ষ্য অর্জনে বাধাগ্রস্ত হয়, তাহলে যেভাবে ক্ষিপ্ত হয়, মানুষও তেমনি হয়ে থাকে । কোন দৈহিক বা মানসিক আঘাতও তাকে ক্ষিপ্ত করে। তবে পশু ও মানুষের ভেতর তফাত এই যে, পশু জৈব ও খেয়ালী লক্ষ্য অর্জনের জন্যে ধাবিত হয়, আর মানুষ জৈব বা জ্ঞানগত লক্ষ্য ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।