8 অনড় কারণ খুজে বের করেছেন যা কোন ঘুগেই কেউ অস্বীকার করতে . পারবে না। গ্রন্থটি পাঠ করতে গিয়ে মনে হয় জ্ঞান ও যুক্তি শাস্ত্রের সকল স্তর আয়ত্তকারী এক বিশাল ব্যক্তিত্ কথা বলেছেন। কখনও মনে হয়, মালায়ে আলার ইলহাম পেয়ে অধ্যাস্তিকতার বর্ণনা দিচ্ছেন। কখনও দেখা যায় যে, এক মুজতাহিদ এমন ভাবে মসআলা পেশ করছেন যাতে চার মজহাবের সমন্বয় ঘটে যাচ্ছে। এমনকি কিতাব ও সুন্নাতের বক্তব্যের সাথে 'তা হুবহু মিলে যাচ্ছে। আল্লামা আবু তাইয়্যেব (রঃ) “হুজ্জাতুল্লাহিল বালিগাহ” সম্পর্কে বলেনঃ “যদিও গ্রন্থটি ইলমে হাদীস নয়, তথাপি তাতে হাদীসের প্রচুর ব্যাখ্যা মিলে । এমনকি তাতে বিভিন্ন হাদীসের তত্ব ও রহস্য উদ্ঘাটিত হয়েছে। সে যাক, পূর্ববর্তী বার শতকে আরব-আজমের কোন আলেম এরূপ মহামূল্যবান গ্রন্থ রচনা করে যাননি । গ্রন্থটি এবিষয়ে অনন্য । মোটকথা, গ্রন্থকারের এটা শুধু শেষ্ট গ্রস্থই নয়, সর্বকালের একটি শ্রেষ্ট প্রস্থ ।” শাহ সাহেব (রঃ) তার গ্রস্থুটিকে দু'খণ্ডে বিভক্ত করেছেন। পয়লা খপ্ডটি সাত অধ্যায়ে বিভক্ত করেছেন। প্রতিটি অধ্যায় কয়েকটি পরিচ্ছেদে ভাগ করেছেন। প্রথম খ্বজ্ড পয়লা খণ্ডে শাহ সাহেব (রঃ) শরীয়তের সেসব রহস্য ও নীতিমালা তুলে ধরেছেন, যদ্বারা শরীয়তের বিধি-নিষেধসমূহ সহজেই বের ও উপলব্ধি করা যায়। অতঃপর তিনি পয়লা অধ্যায়ে মানুষকে কেন জবাবদিহি করা হবে আর কেন তাদের পুরস্কার বা শাস্তি দান করা হবে তা নিয়ে আলোচনা করেছেন। এ অধ্যায়ে তেরটি পরিচ্ছেদ রয়েছে। পয়লা পরিচ্ছেদে সৃষ্টির উন্মেষ ও তার ব্যবস্থাপনা নিয়ে তিনি আলোচনা করেন। যেহেতু সৃষ্টিতত্বই সব কিছুর আদি প্রশ্র, তাই তিনি সর্বাগ্রে সেটারই সমাধান দিয়েছেন । আর স্বভাবতঃই সামগ্রিক জ্ঞানের জন্যে রচিত গ্রন্থে এটাই সব্ার্ধে ঠাই পাবে । আমরা যদি সবা্রে অবতীর্ণ আয়াত নিয়ে চিন্তা-ভাবনা করি, তাহলেও দেখতে পাই, সেখানেও সৃষ্টিতত্ দিয়ে শুরু করা হয়েছে। যেমন ৪ এ ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।