২৪৮-হুজ্জাতুন্লাহিল বালিগাহ করতে পারে। সে জ্ঞান তার উপযোগী একটা রূপধরে ধরা দেয়৷ মানুষের অবস্থা ভেদে তা ভিন্ন রূপে প্রকাশ পায়। সব মানুষকে যে জ্ঞান দেয়া হন তা সে আরব-আজম, শহর-পল্সী যেখানেরই হোক না কেন, জার ষে পথেই সে জ্ঞান হাসিল করুক মা কেন; ' তা হচ্ছে কতিপয় স্বভানের অবৈধতার জ্ঞান । মূলতঃ সেগুলো নিষিদ্ধ না হলে সব নিয়ম-শৃংখলা চুরমার হয়ে যায়। সে স্বভাব হল তিনটিঃ যৌথ অনাচার, হিংস্র আচরণ ও অবিশ্বস্ত কায়-কারবার । এগুলো নিষিদ্ধ হবার দলীল হচ্ছে এই যে, মানব জাতির স্বভাবে কামভাব, আত্মশ্লাঘা ও লালসা বিদ্যমান। পশুতৃ, পাশবিকতা চরিতার্থের জন্যে স্ত্রী পশুর প্রতি আকৃষ্ট থাকে । সে তার জুটির ব্যাপারে অপরের হস্তক্ষেপ সহ্য করে না। এ স্বভাব মানুষের । কিন্তু তফাত এখানে যে, পুরুণ্ষ পশু স্ত্রী পশু দখলের জন্যে লড়াই করে এবং শক্তিশালী পশু দুর্বল পণ্ডর উপর জয়ী হয়৷ ফলে দুর্বলটি পালিয়ে যায়। আর এই অনুপস্থিতির কারণে তার জুটির সাথে সকলের মিলন দেখে না বলে প্রতিশোধ স্পৃহা দেখা দেয় না। পক্ষান্তরে মানুষকে অত্যন্ত অন্ভূতিশীল ও সচেতন করে সৃষ্টি করা হয়েছে। সে অনুমান দ্বারা একটা ব্যাপারকে এরূপ অনুভব করে যেন সে তা দেখতে পাচ্ছে কিংবা শুনতে পাচ্ছে। তবে মানুষকে এ বিবেক দান করা হয়েছে যে, এসব ব্যাপার লড়াইয়ে লিপ্ত থাকা হলে রাষ্ট্রের শাস্তি-শৃঙ্খলা ধ্বংস হয়ে যাবে । কারণ, পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সন্ভব নয়। এ সহযোগিতার সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নারীর চাইতে পুরুষের দখল বেশী । তাই আল্লাহ পাক তাদের এ বিবেক দিয়েছেন যে, প্রত্যেক ব্যক্তি তার স্ত্রী নিয়েই তৃপ্ত থাকবে, তার অন্য ভায়ের স্ত্রী নিয়ে হাংগামা বাধাবে না। ব্যভিচার নিষিদ্ধ হওয়ার এটাই স্বাভাবিক কারণ । স্ত্রী নির্দিষ্ট করে নেয়ার ব্যাপারে সামাজিক রীতি কিংবা শরীয়ত সহায়ক হয়। মানুষের ভেতরে পশুর স্বভাবের আরেকটি সাযুজ্য এই যে, পশুর পুরুষ আকর্ষণ যেরূপ স্ত্রী পশুর দিকে ঠিক তেমনি" পুরুষ লোকের যদি বিবেক ঠিক থাকে, তাহলে স্ত্রী লোকের দিকেই আকর্ষণ দেখা দেয় । বিকত বিবেক ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।