২৪৪-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্ বেড়ানো । তেমনি মানুষের চরম দুর্ভাগ্য হল এটাই যে, সে পূর্ণ মাত্রায় বস্তুবাদী হয়ে যায়। বন্তুবাদের তাৎপর্য এটাই যে, তা মানুষের আল্লাহপ্রদত্ত সহজাত স্বভাবের সম্পূর্ণ পরিপন্থী । আমি আগেই বলে এসেছি যে, মানুষের স্বাভাবিক আকর্ষণ তার উৎস স্থল সৃষ্টিকর্তার দিকে। তারা স্বভাবতঃই তাকে অতিমাত্রায় সম্মান দেখাতে চায়। নিম্ন আয়াতেও তাই বলা হয়েছে- রী, পি ৮ তাপ 8৯ পা ৮01... ০১ ৮৮৮৩৯ ৪০ ২৮। ১1 সূরা আ'রাফ £ আয়াত ১৭২ অর্থাৎ, তোমার পালনকর্তা খন বনী আদম থেকে প্রতিশ্রুতি নিলেন, আমি কি তোমাদের প্রভু নই? তারা বলল, “হা”। মহানবী (সঃ) বলেনঃ প্রতিটি শিশু প্রকৃতির ধর্ম ইসলামের ওপর জন্য নেয়। সৃষ্টার ওপর মানুষের অন্তরে এ অন্তহীন সন্ত্রমবোধ তখনই দেখা দেয়, যখন তাদের অন্তরে এ প্রতীতি জন্মে যে, তিনি যা যেভাবে ইচ্ছা করে থাকেন, ভাল কি মন্দ কাজের ফলাফল দেন এবং মানুষের জন্যে শরীয়ত বা আইন-কানুন নির্ধারণ করেন। পক্ষান্তরে যে ব্যক্তি তার কোন প্রতিপালক প্রভু রয়েছেন বলে বিশ্বাস করে না, এও বিশ্বাস করে না যে, সবাইকে তার কাছে ফিরে যেতে হবে কিংবা মনে করে সৃষ্টাতো আছেন বটে? কিন্তু পার্থিব জীবনের ব্যাপারে তিনি হস্তক্ষেপ করেন না, কিংবা যদি কিছু করেন তা ইচ্ছা করে করেন না, আপনা আপনি হয়ে থাকে এবং তা ঠেকানোর ক্ষমতা তার নেই অথবা তিনি বান্দার ভাল-মন্দ কাজের ফলাফল দেবেন না কিংবা সৃষ্টিকর্তার মতই একজন হবেন অথবা সৃষ্টির গুণাবলীতেই তিনি গুণাৰিত কিংবা কোন নবীর মারফত কোন শরীয়ত পাঠাননি, সে ব্যক্তি নিশ্চিত নাস্তিক। সে ব্যক্তির অন্তরে না আল্লাহ পাকের কোন মর্যাদাোবোধ আছে, আর না তার বুঝ-ব্যবস্থার সাথে পবিত্র মজলিসের কোন সম্পর্ক আছে৷ সে তো এমন এক খাচাবন্ধ পাখী যে খাঁচায় সৃচযান্ধ পরিমাণ ছিদ্র নেই। মৃত্যুর পর তার সামনে সব কিছু প্রকাশ পাবে । তখন কোনভাবে তার ফেরেশতা স্বভাবও- প্রকাশ পাবে এবং তার আকর্ষণ স্বভাবতঃই স্রষ্টার দিকে হবে। কিন্তু সে ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।