2২৪২-হজ্জাতু্লাহ্িল বালিগাহ যেমন, এক ব্যক্তি আল্লাহর পথে খরচ করে, কিন্তু তার পর্িবুরবর্গ ভুখা-ফাকা থেকে মরণাপন্ হয়। সে লোক কার্পণ্যের হীনতা তো দূর করে বটে, কিন্তু পারিবারিক ব্যবস্থা ধ্বংস করে থাকে । যুগের সাথে নির্দিষ্ট বিশেষ শরীয়তের ভিন্িভে পাঁপ সেটাকেই বলা হয়, যা সে শরীয়তে হারাম হওয়া প্রমাণিত হয় কিংবা শরীয়ত প্রণেতা যে কাজের জন্যে দোষখের শীস্তির কথা বলেছেন কিংবা যা করার কারণে কাফের অথবা মুরতাদ সাব্যস্ত করা হয়। একূপ পাপই বড় পাপ বা কবীরা গুনাহ। অনেক সময় এমনও হয় যে, পাপ-পুণ্যে তত্ব্গত বিচারে যা ছোট পাপ তা শরীয়তের মানদণ্ডে বড় পাপ। তার উদাহরণ এই যে, জাহেলী যুগের কোন সম্প্রদায় কখনও কোন একটি অন্যায় কাজ পছন্দ করল, আর সেটাকে সামাজিক রীতিতে পরিণত করল । তখন তা থেকে তাদের কারো বেরিয়ে আসা যেন তাদের অন্তর চূর্ণবিচূর্ণ হওয়ার শামিল। অতঃপর শরীয়ত এসে তাদের সে কুপ্রথা থেকে বিরত থাকতে বলল । অথচ তারা তা মেনে না নিয়ে সদন্থে শরীয়তের বিরুদ্ধাচরণে লেগে গেল। তাদের এ দন্ত ও জিদের কারণে শরীয়তও কঠিম হয়ে গেল। অবশেষে সে পাপ অনুসরণ করাটা মিল্লাতের সাথে দুশমনী করার পর্যায়ে চলে গেল। সুতরাং এরূপ পাপ কেবল মরদুদ ও নাফরমানের পক্ষেই সম্ভব হতে পারে । সে না আল্লাহকে পরোয়া করে, না মিল্লাতের তোয়াক্কা করে । এ কারণেই এরূপ _ পাপকে কবীরা গুনাহের অন্তর্তক্ত করা হয়। মোটকথা, শরীয়তের মানদণ্ড নির্ধারিত কবীরা গুনাহ নিয়ে আমি এ গ্রন্থের দ্বিতীয় খণ্ডে আলোচনা করব। কারণ, সেটাই এ ব্যাপারে আলোচনা নির্ধারিত স্থান! এখানে সে পাপের কুফল নিয়ে আলোচনা করব, যা তত্বগত £ কারণে পাপ বলে বিবেচিত। আমি যেভাবে পাপের স্তরগুলো সংক্ষেপে . বর্ণনা করেছি কুফলও সেভাবে সংক্ষেপে বর্ণনা করব। .. কবীরা গুনাহ সম্পর্কে এ মতভেদ রয়েছে যে, তা করে কেউ তওবা ছাড়া মারা গেলে আল্লাহ তাকে ক্ষমা করবেন কি না? প্রত্যেক দলই নিজের সপক্ষে কুরআন ও সুন্নাহ থেকে দলীল পেশ করেছেন ! আমার মতে, এ মতানৈক্যর সমাধান হচ্ছে এই যে, আল্লাহ পাকের কাজ দু'ধরনের হয়ে থাকে। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।