Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

২৪০-হজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ চতুর্থস্তরের পাপ হচ্ছে সে সব শরীয়ত ও তম়্ীকাতের নাফরমানী করা যেগুলো জামানা ও জীতির পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে থাকে। তার কারণ এই যে, আল্লাহপাক যখন কোন জাতির কাছে কোন নবী পাঠান তাদের আধার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, তখন তাকে দায়িত্ব দেন তাদের ক্রটি-বিচ্যুতি সংশোধন করে তাদের ভেতরে ন্যায়ের অনুশাসন চালু করার। তখন তাকে এমন সব কাজ দিয়ে পাঠানো হয় যেগুলো ছাড়া সংশোধন ও অনুশাসন চলতে পারে না । এ কারণে প্রত্যেকটি বিশেষ উদ্দেশ্যের একটি স্থায়ী অথবা দীর্ঘস্থায়ী মানদণ্ড থাকে । আর সে ভিত্তিতেই তাদের জবাবদিহি হতে হয়। প্রত্যেক কাজের জন্যে সময় নির্ধারিত করার প্রয়োজনীয় রীতি থাকে । কোন কোন কাজ ভালাই কিংবা ধ্বংসের হয়ে থাকে । আর সে বিচারেই তার ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়। কিছু কাজ তার অনিষ্ট বা নিষিদ্ধ হওয়ার কারণের সাথে সংযুক্ত থাকে। কিছু কাজের সে সংযুক্ততা থাকেনা । তার ভেতর স্বল্প সংখ্যক কাজের ব্যাপারে প্রকাশ্য ওহী নাধিল হয়েছে। কিন্তু তার অধিকাংশই নবীদের ইজতেহাদ থেকে প্রমাণিত হয়েছে। পাপের পঞ্চম স্তর হচ্ছে সে সব পাপ, শরীয়ত প্রণেতা যে ব্যাপারে খুলে কিছু বলেননি এবং সর্বোচ্চ মজলিসেও তার কোন নির্দেশ বা মতামত নেই। কিন্তু বান্দা যখন সাহস করে আল্লাহর দিকে পুরোপুরি মনোসংযোগ করে, তখন তার কেয়াস কিংবা উদ্ভাবনী শক্তির মাধ্যমে যে কোন কিছুর আদেশ অথবা নিষেধ সম্পর্কে জানতে পারে । যেভাবে কোন সাধারণ ব্যক্তি বিজ্ঞ ডাক্তারের বিশেষ রোগের জন্যে দেয়া প্রেসক্রিপশন থেকে অপূর্ণ অভিজ্ঞতার মাধ্যমে কোন ওষুধের কি প্রভাব তা বুঝতে পায়, অথচ না সে প্রভাবের কারণ জানে আর না ডাক্তার তাকে তা বলে দিয়েছে, এও তেমনি ব্যাপার। এ ধরনের ব্যাপার উপেক্ষা করলেও মানুষ দায়মুক্ত হতে পারেনা। তার এ কেয়াসলন্ধ ও বিবেক নির্দেশিত কাজ উপেক্ষা করলে তার ও আল্লাহর মাঝে এক আবরণ সৃষ্টি হয় এবং এ জন্যে তাকে জবাবদিহি হতে হবে। এ নিষিদ্ধ কাজ বর্জন করাটাই তাকওয়ার কাজ। অবশ্য এমন লোকও রয়েছেন যারা এ ধরনের পাপ বর্জন করা ও পুণ্য অর্জন করাকে ওয়াজিব মনে করেন । আল্লাহ পাকও তাদের জন্যে তা ওয়াজিব হিসেবে বিবেচনা করেন । হাদীসে কুদসীতে আল্লাহ পাক বলেন ঃ 8৮ 0৯১551 ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।