Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২৩৯ যায়, তখন সর্বোচ্চ পরিষদের সব সদস্য তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে। তারা তাকে শান্তি দেয়ার পক্ষপাতি হয়। তখন তার পাপ তাকে এরূপ ঘিন্তর ফেলে যে, তা থেকে তার আর বেরোবার পথ থাকে না। যেহেতু সে তার যথার্থ যোগ্যতা ও গুণ সম্পর্কে অনবহিত থাকে, কিংবা যদি কিছুটা অবহিতও থাকে, কিন্তু তা অপর্যাপ্ত, তাই তার এদুর্গটি থেকে আর রেহাই মেলে না। পাপের এ স্তরটি মানুষকে সকল নবীর ধর্ম থেকেই বাইরে রাখে। পাপের তৃতীয় স্তর এই যে, মানুষ তার মুক্তির পথ বর্জন করে অভিশপ্ত পথ অনুসরণ করে। কিংবা সে এমন কাজ করে যাতে পৃথিবীতে বড় ধরনের বিপদ ও ফাসাদ সৃষ্টির আশংকা দেখা দেয়। কিংবা সে সব কাজ সঙ্চরিত্রতা ও সভ্যতার সম্পূর্ণ পরিপন্থী। এ স্তরের পাপের কয়েকটি ধরন রয়েছে । এক, সে শরীয়তের সে বিধানগুলো মেনে চলে না যদ্বারা আনুগত্য অর্জিত হয়। দুই", আনুগত্যের কাজে তার কিছু না কিছু ক্রটি-বিচ্যুতি ও শৈথিল্য থেকে যায়। শরীয়তের অনুসরণ মানুষের জন্যে পৃথক পৃথক ভাবে বিভিন্নরূপ হয়ে থাকে। যে ব্যক্তি পশু প্রবৃত্তিতে ডুবে আছে, আর ফেরেশতা স্বভাব যার নিস্তেজ হয়ে গেছে, তার জন্যে শরীয়তের বেশী বেশী বিধান প্রয়োজন । তেমনি যার ভেতর পশু প্রবৃত্তি খুবই শক্তিশালী ও মজবুত, তার জন্যে শরীয়তের কষ্টকর বিধান বেশী করে অনুসরণ করা প্রয়োজন । পাপ কাজগুলোর ভেতর কিছু আছে হিংঘ্্ প্রকৃতির ৷ সেগুলো সর্বাধিক অভিশপ্ত । যেমন হত্যা, ধর্ষণ, ব্যভিচার ইত্যাদি । তেমনি জনক্ষতিকর কাজ। যেমন জুয়া, সুদ প্রভৃতি। এ তিন ধরনের পাপ আত্মাকে মেরে ফেলে । কারণ তা হচ্ছে সরল সত্য পথের পরিপন্থী । আমি তা আগেই বলে এসেছি। এ পাপগুলোর কারণে সর্বোচ্চ পরিষদ থেকে এরূপ অভিশাপ বর্ষিত হয় যা মানুষকে চারদিক থেকে ঘিরে ফেলে । পাপ ও অভিশাপের সমন্বয় ঘটলে শাস্তি অপরিহার্য হয়ে যায়। তৃতীয় স্তরটি-সকল পাপের স্বেরা পাপ। পবিত্র মজলিসে এর হারাম হওয়া ও এর অনুসারীর ওপর অভিসম্পাত বর্ষণ করার পাকা-পোক্ত সিদ্ধান্ত রয়েছে। সব নবী রাসূলই এগুলো ক্রমাগতভাবে বলে গেছেন। এ পাপগুলোর অধিকাংশের ব্যাপারেই ষকল নবীর শরীয়তে মতৈক্য রয়েছে। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।