হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২৩৭ লোকটি একদম বদলে যায় এবং তার পেছনের জীবন সে ভুলে যায়। তখন ভাবাই যায় না যে, এ লোক আগে অন্যরূপ ছিল। (ঘ) যখন কোন মুসলমানের পশু প্রবৃত্তি তার ফেরেশতা স্বভাবের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে যায় এবং সে পাপে লিপ্ত হয়ে পড়ে তখন আল্লাহ তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে পরকালের জন্যে পরিচ্ছন্ন করে নেন। হাদীসে আছেঃ- পার্থিব জীবনে মুমিনের জন্যে বিপদাপদ তার কৃতকর্মের শাস্তিরূপে দেখা দেয়। পরিচ্ছেদ ঃ পঞ্চাশ পাপের বিভিন্ন স্তর জেনে রেখ, অনেক কাজ আছে যা আনুগত্যের অংগ । তেমনি বহু পদ্ধতি আছে যদ্বারা আনুগত্য অর্জিত হয়। তদ্বারা পশু প্রবৃত্তির ফেরেশতা স্বভাবের অনুগত হওয়ার কথা জানা যায় । তেমনি এমন সব কাজ, স্থান ও পদ্ধতি রয়েছে যদ্বারা নাফরমানীর অবস্থা জানা যায়। সেগুলোকেই বলা হয় পাপ। এ পাপ- গুলোর বিভিন্ন স্তর রয়েছে। (১) সেই পাপ যা মানুষের উন্নতির পথ একেবারেই রুদ্ধ করে দেয়। এ ধরনের বড় পাপ দু ধরনের হয়ে থাকে । একটি ধরন হচ্ছে, আল্লাহর সাথে সম্পর্কযুক্ত । তা হচ্ছে নিজ প্রভুর পরিচয় সম্পর্কে অজ্ঞতা কিং সৃষ্টির গুণ দিয়ে সষ্টাকে পরিমাপ করা । অর্থাৎ সৃষ্টির গুণই সষ্টার ব্যাপারে প্রমাণ করা কিংবা স্রষ্টার গুণ সৃষ্টির ব্যাপারে প্রয়োগ করা। দ্বিতীয় ধরন হচ্ছে, উপমাগত পাপ। এ- গুলোই হচ্ছে শির্ক। কারণ আত্মা তখনই পবিত্র ধারার অধিকারী হয় যখন তা নিরাকার প্রভুর নিখিল সৃষ্টির সার্বিক পরিচালকের ব্যাপার গভীরভাবে অধ্যয়ন করতে সক্ষম হয়। এ বিরাট চিন্তাশক্তি যে হারিয়ে বসে স্বভাবতঃই নিজের ক্ষুদ্র গম্ভীর তেতরে আবদ্ধ হয়ে যায়। তার অপরিচিতি ও অস্বীকৃতির দেয়াল কখনও ডাঙ্গেনা। তাই আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে সৃচাগ্র পরিমাণ দখলও অর্জন করতে পারে না। এটাই সব চাইতে বড় বিপদ। €খ) মানুষ এ ধ্যান-ধারণা পোষণ করে যে, আত্মার উৎস হল এ দেহ, এছাড়া অন্য কোন ঠাই নেই। এ পার্থিব জীবনই একমাত্র জীবন, এ ছাড়া ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।