Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

২৩৬-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ আত্মপ্রকাশ করে। তখন তাদের ওপর আল্লাহর রহষত অবতীর্ণ হয় । ফলে তারা সকলেই জালিম সম্প্রদায়কে ধংস করে দেয়। কখনও এরূপ হয় যে, কোন জাতির সর্বসাধারণ এ ব্যাপারে এক মত হয়ে যায় যে, হিংস্র প্রকৃতির শাসকমন্ডলীর হাত থেকে দেশ ও জাতিকে বাচাতে হবে এবং অত্যাচারী গোষ্ঠীকে শাস্তি দিতে হবে । তারপর দেশে সর্বপ্রকারের অন্যায় নির্মল করতে হবে । তখন সেই জাতির ওপর আল্লাহর রহমত নেমে আসে এবং তাদের এ পুণ্য প্রয়াসে তারা সফল হয় । ফলে দেশময় স্বস্তি ও শান্তি ফিরে আসে । (৬) মুমিনের জীবনে বিপদাপদ.ও রোগ-ব্যাধিও কয়েক ভাবে পুণ্যের কারণ হয়ে দাড়ায় । (ক) যখন আল্লাহর রহমত কোন লোকের কাজ শুধরে নিতে চায়, তখন পৃথিবীর কার্যকারণগুলো সক্রিয় হয়ে তাকে বিপদগ্রস্ত করে। তখন সেই পরীক্ষায় উতরে গিয়ে সে তার সব পাপ ধুয়ে-মুছে ফেলে । ফলে তার জন্যে পুরস্কার লেখা হয়। যেমন কোন প্রবাহমান শ্রোতধারা যদি বন্ধ করে দেয়া হয়, তা হলে তা উদ্বেলিত হয়ে বাধের ওপর ও নীচ উভয় দিক দিয়ে প্রবাহিত হয়, মুমিনের জীবনে বাধা-বিপত্তিকে সেই বাধের সাথে তুলনা করা যায়। এ বাধ তার পুণ্য প্রবণতাকে উদ্বেলিত করে বহুমুখী করে দেয় । , (খ) মুমিনের ওপর যখন কঠিন বিপদ দেখা দেয় এবং অন্যের জন্যে পৃথিবী. প্রশস্ত হলেও তার জন্য সংকীর্ণ হয়ে যায়, তখন তার স্ভাব-প্রকৃতিতে যে সামাজিক বন্ধনের তোয়াক্কা ছিল তা বিলুপ্ত হয় এবং সে পুরাপুরি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যায়। পক্ষান্তরে কাফের তখন হারানো জীবনের সব কিছু নিয়ে বিলাপ করে আর দুনিয়াবী ব্যাপার নিয়ে কান্না-কাটা করে । ফলে সে চূড়ান্ত পাপী হয়ে যায়। (গ) কখনও বিপদাপদ এজন্যে পুণ্যের কারণ হয় যে, প্রবৃত্তি তখনই শক্তিশালী থাকে যখন দেহে শক্তি থাকে । ফলে তাতে বাসনা, কামনাও প্রবল থাকে এবং পাপ প্রবণতা জোরদার হয়। কিন্তু রোগ-ব্যাধি এসে যখন দেহকে দুর্বল করে ফেলে তখন প্রবৃত্তিও দুর্বল হয় এবং পাপ প্রবণতা নিস্তেজ হয়। তাই আমরা যে কোন দুর্বল রোগাক্রান্ত ব্যক্তিকে যৌনাচার বা উত্তেজনাকর ঝগড়া-বিবাদ থেকে বিরত থাকতে দেখি । মোট কথা ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।