Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২৩৫ দোয়ার গুণগত উৎকর্ষই হল প্রার্থীত বস্তু লাভের ব্যাপারে প্রাণসত্তা স্বরূপ! (৩) কুরআন তিলাওয়াত ও ওয়াজ-নসিহত শ্রবণ । যে ব্যক্তি তা কানে শুনে মনে ঠাই দেয়, সে আল্লাহ্ভীতি ও হাল-হাকীকত, আল্লাহ্র বিশালত্ বোধের বিস্ময় ও আল্লাহ্‌র দান-দাক্ষিণ্যে অভিভূত ও প্রভাবিত হতে বাধ্য। বস্তুতঃ তার নিজের আত্মাকে সজীব করার ক্ষেত্রে তা খুবই ফলপ্রসূ হয়। আর আত্মাকেও উদ্ধজগতের বিশেষ রং-এর প্রভাবে রঞ্জিত করবে। এ কারণেই কাজটি পরকালে যথেষ্ট ফলদায়ক হবে। কবরেরও ফেরেশতা মৃতকে প্রশ্ন করবেঃ তুমি কোরআন বুঝেছ ? ও তা তিলাওয়াত করেছ? কোরআন পাঠ মানুষের আত্মার নীচতা ও দীনতা দূর করে এবং সেটাকে পৃত-পবিত্র করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন ঃ প্রত্যেক বস্তুর রেত রয়েছে এবং অন্তরের রেত হল কোরআন তিলাওয়াত । (৪) আত্মীয়-স্বজন পাড়া-পড়শী, এলাকাবাসী ও জাতির সেবা ও কল্যাণ করা ও দাস মুক্ত করা। এ কাজগুলো আল্লাহর রহমত ও শাত্তিপূর্ণ জীবনের পরিবেশ সৃষ্টি করে। এ কাজের দ্বার; জীবন ধারার দ্বিতীয় ও তৃতীয় স্তরের কাজ পূর্ণতা লাভ করে। এর ফলে ফেরেশতার দোয়া পাওয়া যায়। (৫) জিহাদ । এটা এভাবে সংঘটিত হয় যে, কোন এক পাপাচারী ও অত্যাচারী লোক সর্ব সাধারণকে ক্ষতিগ্রস্ত করে চলছে যা আল্লাহ পাক তার পৃথিবীর শান্তি-শৃংখলার পরিপন্থী বিধায় তিনি তাকে ধ্বংস করতে চান, তখন এক পুণ্যবান ব্যক্তির অন্তরে তিনি এলহাম করে দেন যাতে সে সেই জালিমকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়। তখন সে নিছক আল্লাহর সন্তুষ্টি পড়ে। স্বভাবতঃই তখন সে আল্লাহ্‌র রহমত ও নূর দ্বারা পরিবৃত হয়। তাই সহজেই সে সেই জালিমকে হত্যা করে মজলুম জনগণকে মুক্তি দান করে। এর কাছাকাছি আরেকটি অবস্থা আছে। তা হল এই যে, আল্লাহ পাক কখনও কোন পাপচারী জালিম জাতিকে শায়েস্তা করতে চান। তখন কোন নবীকে জিহাদের জন্যে নির্দেশ দেন। তেমনি তীর উম্মতদের ভেতরেও এরূপ প্রেরণা সৃষ্টি করেন যাতে তারা একটি নেককার জাতি হিসেবে ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।