Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

২৩৪-হুজ্জাতুল্লাহিল বালিগাহ ব্যবস্থা হয়। তেমনি ধর্ম জগতেরও হজ্জ যেন সেই রাষ্ট্রীয় দরবার | যেখানে দ্বীদার ও নাফরমানের পার্থক্য সৃষ্টি হয়। আল্লাহর দ্বীনে কিতাবে সারা দুনিয়ার মানুষ দলে দলে যোগ দিচ্ছে তা প্রত্যক্ষ করা যায়। সারা দুনিয়ার তীর্থযাত্রীর সাথে ভাবের আদান-প্রদানে পারস্পারিক কল্যাণ সাধিত হয়। আল্লাহর দীদারের জন্যে আন্তরিক হজ্জ যদি না করে কেউ আনুষ্ঠানিক হজ্জও করে তাতেও বহু সামাজিক কল্যাণ পাওয়া যায় । তবে দ্বীনের ক্ষেত্রে উৎকর্ষ ও উন্নয়ন সৃষ্টির ব্যাপারে হজ্জ অতুলনীয় অবদান রাখে । হজ্জে যেহেতু দূর-দূরান্তে সফর করতে হয় তাই তা বেশ কষ্টসাধ্য কাজ। সেখানে গিয়েও হজ্জ সমাধার জন্যে যথেষ্ট কায়িক ও আর্থিক কষ্ট, ত্যাগ স্বীকার করতে হয়। এ জন্যে হজ্জ মানুষের অতীতের পাপরাশি সেভাবেই ধুয়ে-মুছে যায় যেভাবে ঈমান এনে মুসলমান হবার ক্ষেত্রে হয়ে থাকে। পরিচ্ছেদ ৪ উনপঞ্চাশ নি বিভিন্ন পুণ্যের হাকীকত (১) আল্লাহর জিক্র এক শ্রেণীর পুণ্য কাজ। কারণ, আল্লাহর জিক্র ও তার মাঝখানে কোন পর্দা থাকে না। আল্লাহর পরিচয়ের ক্রটি-বিচ্যুতি পরিশুদ্ধির জন্যে জিক্রের চেয়ে উপকারী কোন বস্তু নেই। স্বয়ং রাসূল (সঃ) বলেন, আমি কি তোমাদের সব আমলের ভেতর উত্তম আমল বলে দেব না? বিশেষতঃ যে ব্যক্তির ভেতর পশু প্রবৃত্তি প্রকৃতিগত ভাবেই দুর্বল কিংবা কষ্টকর কাজ ছারা তা দুর্বল করে রেখেছে তার ক্ষেত্রে জিক্র বেশী কল্যাণকর । তেমনি কল্যাণপ্রদ যারা জাহেরী ইবাদতে মন স্থির রাখতে ব্যর্থ হয় তাদের জন্য । (২) দোয়া ৰা প্রার্থনাও এক শ্রেণীর পুণ্য কাজ। এ কাজটি আল্লাহর দরবারের প্রশস্ত দরজা খুলে দেয়। দোয়ার মাধ্যমে বান্দার মাবৃদের প্রতি পূর্ণ আনুগত্য ও তার কাছে সর্বতোভাবে মুখাপেক্ষিতা প্রকাশ পায়। রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ দোয়া ইবাদতের মগজ । দোয়াকারী মূলতঃ আবেদন-নিবেদনের মাধ্যমে আত্মার নিজ উৎসের দিকে নিবিষ্ট হওয়া । ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।