হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২৩৩ রাসূল (সঃ) বলেছেন £ আরাফার দিন শয়তান যে ভাবে অপমানিত, লাঞ্ছিত হয়ে থাকে আর কোন দিন সেরূপ হয় না। হজ্জের মূলবস্তু সব জাতির ভেতরেই নিহিত রয়েছে । কারণ, সব জাতিই এমন একটি মিলনতীর্থ কামনা করে, যেখানে একত্রিত হয়ে স্রষ্টার পুণ্য নিদর্শনাবলী দেখে তারা কৃতার্থ হবে। প্রত্যেক জাতির ভেতর মানত ও কুরবানী করার বিশেষ একটি ধরন রয়েছে। তাদের পূর্বপুরুষ থেকেই এটা চলে আসছে । তারাও সেটা অপরিহার্ষভাবে অনুসরণ করে চলেছে । কারণ এধ ভেতর দিয়ে তারা স্রষ্টার নৈকট্য প্রাপ্তদের স্মরণ ও অনুসরণ করে নিজেরা নৈকট্য লাভের প্রেরণা অর্জন করছে। হজ্জের জন্য বায়তুল্লাহ যোগ্যতম কেন্দ্র । সেখানে স্রষ্টার সুস্পষ্ট নিদর্শন রয়েছে। সেটি আল্লাহ পাকের নির্দেশ ও ওহী মোতাবেক হযরত ইবরাহীম (আঃ) এক পবিত্র ভূখন্ডে প্রতিষ্ঠিত করেন। অধিকাংশ জাতির ভেতর তার গুণ কীর্তন চলে আসছিল । কারণ, সেটি ব্যতীত অন্য যে কোন তীর্থধাম ছিল মানুষের মনগড়া শির্ক ও বিদআতের আস্তানা । আত্মিক পবিত্রতার জন্যে এটাও প্রয়োজন যে, এমন কোথাও গিয়ে আস্তানা করা চাই যে স্থানটিকে পুণ্যাত্বাগণ সম্মানের চোখে 'দেখে গেছেন এবং আল্লাহ্র জিক্র ও ইবাদত দ্বারা সে স্থানটি সমুজ্ঘল করে গেছেন। কারণ পার্থিব ব্যাপারে নিয়োজিত ফেরেশতাদের দৃষ্টি সে স্থানটির প্রতি নিবদ্ধ থাকে । তাই যখন কোন ব্যক্তি সেখানে অবস্থান নেয়, তখন ফেরেশতাদের দৃষ্টির প্রভাবে তার চরিত্র প্রভাবিত হয়ে থাকে । আমি নিজেও বারংবার তা উপলব্ধি করেছি। আল্লাহর নিদর্শন দেখা ও তার প্রতি সম্মান প্রদর্শনও আল্লাহর জিকরের একটি পদ্ধতি ৷ ধোয়া দেখলে যেভাবে তার পেছনে আগুনের অস্তিত্ব স্মরণে আসে ঠিক তেমনি আল্লাহর নিদর্শন দেখলে আন্মাহকে স্মরণ করা হয়। অবশ্য এ ক্ষেত্রে সীমা লংঘনের ব্যাপারে পূর্ণ সতর্কতা প্রয়োজন। আল্লাহর নিদর্শনকে আল্লাহর মর্যাদায় ভূষিত করা না হয়। মানুষ কখনও আল্লাহর দীদার কামনা করে । তার এ কামনা হজ্জ ছাড়া অন্য কোন পথে পূর্ণ হতে পারে না। প্রত্যেক রাষ্ট্রনায়কেরই মাঝে মাঝে দরবার বসাতে হয়। তাতে রাষ্ট্রের উন্নতি ও অগ্রগতির প্রচার-প্রসারের ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।