Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

২৩২-হজ্জাতুল্লাহিল বালিগাহ পাকের বক্তব্য উদ্ধত করে বলেছেন ঃ রোযা আমার এবং তার পুরক্কার আমিই দেব, এ কথার তাৎপর্যও তাই। অনেক সময় মানুষ এটা জানতে পায় যে, জীবিকার ধাধায় ডুবে থাকা ও তা নিয়ে মেতে থাকা ক্ষতিকর। পক্ষান্তরে মসজিদে পড়ে থেকে এক ধ্যানে কায়মনে ইবাদত করা উত্তম ও কল্যাণকর অথচ সব সময়ের জন্যে তা সন্ভব নয় তা বলে কোন সময়ই তা না হওয়া ঠিক নয়। অন্ততঃ কিছু সময়ের জন্য হলেও তা হওয়া উচিৎ। এ কারণেই কিছু মানুষ নিজেই কিছু সময় বের করে এতেকাফ করে থাকে। তারপর আরেক দল সত্য সংবাদদাতার প্রদত্ত সংবাদ আন্তরিকভাবে গ্রহণ করে সেই অনুসারে নির্দিষ্ট সময়ে তা করে৷ তৃতীয় দলকে বিধি-বিধানের বাধনে-বেঁধে.এতেকাফ করানো হয় । এ কথাটি.আগেও বলা হয়েছে। কখনও এমন হয় যে, একটি লোক রোযা তো রাখে, কিন্তু এতেকাফ ছাড়া মুখটাকে সংযত ও পবিত্র রাখতে পারেনা । কখনও কেউ আবার লাইলাতুল কদর আরু ফেতরশতার দেখা পেতে চায়। সেটাও এতেকাফ ছাড়া সম্ভবপর হয়না । লাইলাতুল কদর সম্পর্কে শীঘ্বই আপনারা জানতে পারবেন। পরিচ্ছেদ ঃ আটচন্লিশ হজ্জের হাকীকত জেনে রাখুন, হজ্জের হাকীকত হল এটাও যে, নেককারদের বিরাট একটি দূল আল্লাহর নিদর্শনপূর্ণ এক জায়গায় সমবেত হয়ে নবী, সিদ্দীক, শহীদ ও সালেহদের অবস্থা স্মরণ করবে! দ্বীনের ইমামদের বড় বড় দল হজ্জে গিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান দেখানো, দীনহীন ভাবে আল্লাহর মহব্বত প্রকাশের মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাপ মার্জনা করানো ও আল্লাহর রহমত লাভ করা যখন এ মনোভাব হয়, তখনই অপরিহার্যভাবে আল্লাহর ক্ষমা ও দয়া অবতীর্ণ হয়। যেমন- ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।