Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হজ্জাতুল্লাহিল বালিগাহ-২৩১ নিয়োজিত রাখতে হয়। রোযা প্রবৃত্তিকে দমন করে ও আনুগত্যের প্রতিশ্রুতি পালনে বাধ্য করে। এভাবে প্রবৃত্তি দিনের পর দিন রোযা রেখে সংযমে অভ্যস্ত হয় ফলে তাকে নিয়ন্ত্রণের উদ্দেশ্য সফল হয়। কখনও বা কোন লোক পাপ করে ফেলে । তখন বেশ কিছু কাল রোযা রাখতে থাকে। এটা প্রবৃত্তির জন্যে অধিক কষ্টদায়ক হয় ফলে তার পক্ষে দ্বিতীয় বার সেই পাপ করার হিম্মত থাকে না। কখনও কারো ভেতর নারী সন্ভোগের প্রবণতা দেখা দেয়। অথচ বিয়ে করার তার সামর্থ্য নেই। তাই ব্যভিচার থেকে বাচার জন্যে সে রোযা রেখে যৌন প্রবণতা স্তিমিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহে আছাল্লাম বলেনঃ যার বিয়ে করার সামর্থ্য নেই, সে যেন রোযা রাখে। কারণ, রোযা মানুষের কামভাব স্তিমিত করে। রোযা বড়ই পুণ্য কাজ! রোযা মানুষের ফেরেশতা স্বভাবকে জোরদার ও পণ স্বভাবকে দুর্বল করে। আত্মার পরিচ্ছন্নতা ও প্রবৃত্তির নিয়ন্ত্রণের ক্ষেত্রে রোযার চেয়ে ফলপ্রসূ কোন আমল নেই । তাই আল্লাহ পাক বলেনঃ ' রোযা আমারই জন্যে হয় এবং আমি নিজেই তার পুরস্কার দেব ।” রোযা প্রবৃত্তিকে যত বেশী নিয়ন্ত্রিত করে পাপও তত বেশী-্রাস পায়। ফলে তা মানুষকে ফেরেশতার স্বভাবের সাথে তুলনীয় করে তোলে । ফলে রোযাদারকে ফেরেশতারা ভালবাসে । এ ভালবাসা পশু প্রকৃতিকে দুর্বল করে দেয়। রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ রোযাদারের মুখের গন্ধ আল্লাহ পাকের কাছে মিশৃকের ঘ্বাণের চেয়েও প্রিয়। রোযা যদি কেউ নেহাৎ আনুষ্ঠানিকভাবেও রাখে তাতেও কল্যাণ রয়েছে। যখন কোন মানুষ রোযা রাখে তখন তার কুমন্ত্রণাদাতা শয়তান শৃংখলাবদ্ধ হয়, তার জন্য জান্নাতের দুয়ার খুলে যায় এবং দোযখের দুয়ার বন্ধ হয়ে যায়। যখন কোন লোক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে চায় ও তার খারাপ প্রভাব দূর করতে চায়, তখন নমুনার জগতে তার এ প্রয়াসের একটা পবিত্র নকশা তৈরী হয়ে যায়। তখন কিছু পুণাত্বা সাধকের সে দিকে দৃষ্টি নিবদ্ধ হয় ফলে অদৃশ্য জগত থেকে সে জ্ঞানগত সাহায্য পেয়ে থাকে। এভাবে পবিভ্র ন্ষশা ও পুণ্যাত্মার সংযোগে যে এক পুণ্যময় পরিমন্ডল সৃষ্টি হয় তাতে সেই ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করে। রাসূল (সঃ) যে আল্লাহ ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।