Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

২৩০-হুজ্জাতুল্লাহিল বালিগাহ কখনও কেউ খান্দানী মান-মর্যাদা সংরক্ষণ ও ভদ্রতা, সামাজিকতা বজায় রাখার জন্য খুব খাওয়ায়, সালাম-কালাম চালায়, সাহায্য সহানুভূতি দেখায় বিভিন্নভাবে খরচ পত্র করে। এটাও আল্লাহর মর্জিতে হয় এবং _ এগুলোকে সদ্কা হিসেবে গ্রহণ করা হয়। যাকাত দেয়ায় আয়ু বাড়ে । যাকাত আল্লাহর রহমত টেনে আনে ও গজব দূর করে। কার্পণ্যের জন্যে সৃষ্ট পারলৌকিক আজাব থেকে যাকাত রেহাই দেয়। পার্থিব জীবনেও যাকাত দাতার শান্তি ও নিরাপত্তার জন্য সর্বোচ্চ পরিষদে দোয়ার ব্যবস্থা হয় । পরিচ্ছেদ ঃ সাতচন্লিশ ॥ রোযার হাকীকত ॥ স্মরণ রেখ, অনেক সময় মানুষ সত্য এলহামের মাধ্যমে এটা বুঝতে পায় যে, আভ্যন্তরীণ পাশব প্রবৃত্তি তাকে মানবিক পূর্ণতায় পৌছতে বাধা সৃষ্টি করছে। আর সে কারণেই ফেরেশতা খাসলাতের অনুগামী হতে পারছে না। তাই সে তার পশু স্বভাবকে খারাপ ভাবতে থাকে ও তা দমন করার জন্যে পথ খুঁজে বেড়ায় । তখন সে তা দমনের জন্যে ক্ষর্পপাসাকে অবলম্বন করে, স্ত্রী সাহচর্য ত্যাগ করে, মুখ, অন্তর ও অন্যান্য অংগ-প্রত্যঙ্গ নিয়ন্ত্রণে রাখে । মোটকথা, এগুলো দ্বারা সে আত্মিক ব্যাধির চিকিৎসা করে। এর পরবর্তী স্তর হল তাদের যারা এক সত্য সংবাদ দাতার সংবাদকে আন্তরিকভাবে গ্রহণ করে ও তা অনুসরণের মাধ্যমে আত্মিক উৎকর্ষ সৃষ্টি করে। | এর পরবর্তী স্তর হল তার যাকে কোন নবী মেহেরবানী করে সেই কাজে নিয়োজিত করে যে সম্পর্কে তার কোন ধারণা ছিল না। তার সে আত্মসংযমের কার্ধাবলীর পুরস্কার সে পরকালে পাবে । অনেক সময় মানুষ নিজেই জানতে পায়, প্রবৃত্তিকে জ্ঞানের নিয়ন্ত্রণে রাখাতেই মানুষের সাফল্য আসে কিন্তু তার প্রবৃত্তি বিদ্রোহী হয়ে যায়। কখনও জ্ঞানের নির্দেশ মানে, কখনও আবার মানে না৷ তখন তার জন্য অনুশীলন অত্যাবশ্যক হয়। তাই রোযার মত কোন কষ্টকর কাজে প্রবৃত্তিকে ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।