Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

২২৮-হজজাতল্লাহি্ বালিগাহ্‌ .পরিচ্ছেদ-ছিচল্লিশ .& যাকাতের হাকীকত ॥ অনা ৫77 রা সে'কথায় কি হাবভাবে আল্লাহ্র কাছে কান্নাকাটি করে থাকে, তখন আল্লাহ পাকের দানের দুয়ার খুলে-যায় । কখনও তিনি কোন বান্দার অন্তরে ইলহাম করে দেন যাতে সে সেই গরীবের প্রয়োজন মিটিয়ে দেয়। সে ব্যক্তি যখন তা করে তখন তিনি খুশী হন। তখন উপর থেকে, নীচ থেকে, ডান থেকে, বাম থেকে তার ওপর রহমত ও বরকত নাধিল হতে থাকে । একদিন এক গরীব আমার কাছে তার চর্ম অভাবের কথা বলল। আমি তখন আমার অন্তরে ইলহামের অবতরণ অনুভব করলাম । বুঝতে পেলাম, তাকে কিছু দেয়ার জন্যে আমাকে হুকুম দেয়া হয়েছে। তার বিনিময়ে আমাকে দুনিয়া ও আখেরাতের সুসংবাদ দেয়া হল। আমি তাই সেই গরীবের প্রয়োজন মিটিয়ে দিলাম । ফলে আমি আমার প্রতিপালকের প্রতিশ্রতির যথাযথ বাস্তবায়ন দেখতে পেয়েছি । সেই গরীবের আল্লাহর বখশিশের দরজার কড়া নাড়া আর আল্লাহর তরফ থেকে তাকে সাহায্য করার জন্যে আমার প্রতি নির্দেশ হওয়া এবং নির্দেশ পালনের পুরস্কার হাতে হাতে পাওয়া, এ সবই আমার চোখের সামনে ঘটেছে। কখনও কিছু খরচ করা আল্লাহর রহমত লাভের কারণ হয়ে থাকে। যেমন সর্বোচ্চ পরিষদে বিশেষ কোন ধর্মের প্রচার ও প্রসার ঘটাবার সিদ্ধান্ত হল। তখন যারা সে ধর্মের সহায়ক হয় তাদের ওপর আল্লাহর রহমত হয়। সেদিন সে কাজে খরচ করা তবুকের যুদ্ধে খরচের মতই পুণ্য কাজ হয়। যেমন কোন সম্প্রদায় দুর্ভিক্ষের শিকার হল। অথচ আল্লাহ তাদের বাচাতে ইচ্ছুক হলেন। সেখানে যারাই খরচ করবে তারা বহু পুণ্যের অধিকারী হবে। মোটকথা, সত্য সংবাদ দাতা একটি বাক্যে একটা নীতি ঘোষণা করলেন। তিনি বললেন $ যে ব্যক্তি কোন গরীবকে এরূপ এরূপ খরচ করবে কিংবা এই এই অবস্থায় খরচ করবে, তার সে কাজ খুবই মকবুল কাজ হবে। | কোন এক শ্রোতা. এ বাণী শুনতে পায় এবং আন্তরিক ভাবে তা সত্য জেনে কার্যকরী করে। ফলে তাতে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সে সত্য ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।