Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

রী হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২২৩ কেটে বুদ্ধি ফিরে আসে। অনেক দুর্বল লোকও নেশায় মত্ত অবস্থায় সবল হয়ে যায় আর নেশা কেটে গেলে তার নড়াচড়ারও শক্তি থাকে না। এভাবে হঠাৎ কোন ব্যাপারে উত্তেজিত হয়ে বা জিদের বশবর্তী হয়ে দুর্বলরা সবল হয় এবং উত্তেজনা ও জিদ চলে গেলে আবার দুর্বল হয়ে যায়। মোটকথা মানুষের মানস জগতে কখনো হঠাৎ পরিবর্তন আসে এবং তা এক স্বভাব থেকে অন্য স্বভাবে পরিবর্তিত হয় এ জন্য মন চাংগা হয়ে উঠে। মানস জগতের পরিবর্তনের ক্ষেত্রে মনের এ চাংগা অবস্থা সৃষ্টির ব্যবস্থা করা একটা উত্তম পন্থা । এ ধরনের সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে পূর্ণাংগ পবিত্রতা অর্জন একটা কার্যকর ব্যবস্থা । এ পবিত্রতা একমাত্র পানি দ্বারাই অর্জিত হতে পারে। পক্ষান্তরে ছোট অপবিত্রতা দূর করে পবিত্রতা অর্জনের জন্যে মুখ, হাত ও পা ধোয়াই যথেষ্ট । কারণ সকল সভ্য সমাজেই এ তিনটি খোলা অংগ ধূলা-বালি থেকে পরিষ্কার রাখার জন্যে ধোয়ার ব্যবস্থা রয়েছে। কারণ, তা জামা-কাপড়ের বাইরেই রাখা হয় । রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামও এ তিনটি অংগ কাপড় ঢাকা করতে নিষেধ করেছেন । খোলা অংগ-প্রত্যংগে স্বভাবতঃই ময়লা লাগে বলে অহরহ তা সবাই ধুয়ে থাকে । রাজা-বাদশাহর দরবারে যেতেও মানুষ এগুলো ধুয়ে সাফ করে নেয়। মানুষের নজরেও এ তিনটি ধরা দেয়। তাছাড়া অভিজ্ঞতাও বলে দেয় এ তিনটি অংগ ধুয়ে মাথা মুছে ফেললে দেহে স্বস্তি ও প্রশান্তি আসে । অচেতন কিংবা নিদ্ৰামগ্রকে সচেতন ও সজাগ ব্রতে হলে মুখে পানি ছিটাতে হয়। ডাক্তারগণও তাই বলে। পবিভ্রতা অর্জন মানুষের অভ্যেসগত ব্যাপারে পারিণত হয়েছে। মানবতার পরিপূর্ণ তার এটা ভিত্তিমূল। পবিত্রতা মানুষকে ফেরেশতার সংস্পর্শে পৌছায় ও শয়তান থেকে দূরে রাখে । এর বদৌলতে কবর আযাব থেকেও রেহাই মেলে । রাসূল (সঃ) বলেছেন, পেশাব থেকে সাবধান । কারণ, সাধারণতঃ পেশাবের অপবিভ্রতা কবর আযাবের কারণ হয়ে থাকে । পবিত্রতার বদৌলতে মানুষ মহান মর্যাদার অধিকারী হয়। আল্লাহ বলেন £ “পবিত্র ব্যক্তিকে আল্লাহ্‌ বন্ধুরূপে গ্রহণ করেন।” যখন পবিত্রতার প্রভাব অন্তরে মজবুত ভাবে বসে যায়, তখন ফেরেশতার নূরের দ্যুতি সেখংনে ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।