Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ-২১৯ কিছু থেকে জ্ঞান অর্জন করা ও তা অনুসরণ করা সহজ সাধ্য হয় না। তাই মানুষের ধারণা জন্মে গেছে আল্লাহর তরফ থেকে অবতীর্ণ কিতাবের সাথে তার রহমত জড়িত থাকে । তাই তার মর্যাদাকে মানুষ অপরিহার্য ভেবে থাকে। এ মর্যাদা দানের একটি পদ্ধতি হল এই যে, যখন তা পাঠ করা হবে তখন চুপচাপ থেকে তা শুনতে হবে। তা শোনার অন্যান্য রীতি পালন করবে। যেমন তিলাওয়াতের সিজদা ও বিভিন্ন তাসবীহর আয়াতের তাসবীহ সংগে সংগে আদায় করবে । তাকে মর্যাদা প্রদর্শনের এও এক পদ্ধতি যে, ওযূ ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না। কা'বা শরীফও আল্লাহর নিদর্শন। হযরত ইবরাহীম (আঃ)-এর যুগে মানুষ সূর্য ও নক্ষত্রাদির অর্চনার জন্যে ইবাদতখানা ও 'হায়কাল বানাবার বাড়াবাড়িতে লিপ্ত ছিল। তারা ভাবত, নিরাকারকে ইবাদতের জন্য ইবাদতখানা বানিয়ে না নিয়ে চলতে পারে না। এ কারণেই হায়কাল বানাত। তারামনে করত, নিরাকার প্রভু এর ভেতর ঠাই নেন। তাই তাকে পেতে হলে হায়কালের অর্চনা করতে হবে। একটি ইবাদত ঘর এমন হতে হবে যার মাধ্যমে আল্লাহর রহমত প্রকাশ পাবে আর সে ঘরটি তাওয়াফ করে তারা আল্লাহর রহমত লাভ করবে। সর্ব সাধারণের এ ধ্যান-ধারণা দীর্ঘদিন থেকে চলে আসছিল । তাই আল্লাহ পাক কাবা ঘর তৈরী করিয়ে সেদিকে লোকদের ডাকলেন এবং সেটাকে মর্যাদা দানের নির্দেশ দিলেন । তারপর যুগ যুগ ধরে এ ধারণা ও জ্ঞান বদ্ধমূল হয়ে চলল যে, কা'বা ঘরকে মর্যাদা দেয়া আল্লাহকে মর্যাদা দেয়ার নামান্তর এবং তাতে ক্রুটিকরা আল্লাহর খেদমতে ক্রটি করার শামিল। তাই কা'বা ঘরে হজ্জ করা ফরয হল। (১) কাবা ঘরকে সম্মান প্রদর্শনের জন্য এ বিধান দেয়া হল, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে পবিত্র হয়ে তার তাওয়াফ করতে হবে। (২) কাবার দিকে মুখ করে নামায আদায় করতে হবে। (৩) পায়খানা-প্রস্রাবের সময় সেদিকে মুখ কিংবা পিঠ রাখতে পারবে না। ? ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।