২১ তাকে দাফন করা হয়। সে কবরস্তানকে মুহাদদেসীনের কবরস্তান বলা হয়। সন্তান-সম্ভতি £ শাহ ওয়ালিউল্লাহ (রঃ)-এর পীচটি ছেলে জন্ম নিয়েছিল। এক ছেলে যৌবনে পদার্পণ করেই মারা যান। তাই তার সম্পর্কে তার জীবনী গ্রন্থে তেমন কিছু লেখা হয়নি। অবশিষ্ট চার ছেলে যথাযোগ্য শিক্ষা-দীক্ষা নিয়ে তার বংশকে সমুজ্বল করেছেন। তার জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠ সন্তান শাহ আবদুল আযীয রেঃ) ১১৫৯ হিজরীতে জন্ম নেন এবং তার সতের বছর বয়সে শাহ সাহেব ইন্তেকাল করেন । তার শৈশবের লেখাপড়া পিতার কাছেই সম্পন্ন হয়। মাত্র পাচ বছর বয়সে তিনি কোরআন পড়া শুরু করেন এবং তের বছর ইত্যাদি বিষয়ের কিতাবসমূহ আয়ত্ত করেন। অতঃপর পনের বছর বয়সে রহীমিয়া মাদ্রাসায় তার পিতার মসনদে বসে শিক্ষা দানে ব্রতী হন। তার গোটা জীবন শিক্ষা দানে ও কিতাব রচনায় ব্যয়িত হয়৷ তার যুগে রাফেজী ও অন্যান্য বাতিল পন্থীদের প্রভাব অত্যধিক বেড়ে গিয়েছিল । তাই তিনি তাদের বিরুদ্ধে অত্যন্ত জোরালো কিতাব লিখেন। তার রচিত তফসীরে আযীয ও তোহফায়ে ইসনা আশারিয়ায় তিনি রাফেজীদের বাতিল ধ্যান-ধারণার মূলোৎপাটন ঘটিয়েছেন। তাছাড়া মুহাদ্দেসদের অবস্থা ও হাদীস সংকলনসমূহের ওপর তিনি বৃস্তানুল মুহাদ্দেসীন নামে এক তথ্য বহুল গ্রন্থ রচনা করেন। পরক্তু তিনি শরহে মিযানুল মান্তেক ও আযীযুল ইকতেবাস ফী ফাযায়েলে আখবারিন্নাস নামে আকায়েদের এক মূল্যবান ভাষ্য রচনা করেন। তার দ্বিতীয় সন্তানের নাম শাহ রফিউদ্দীন। তিনিও তার পিতার কাছে শিক্ষা-দীক্ষা লাভ করেন। শাহ রফিউদ্দিন কোরআন মজীদের সহজ উর্দু অনুবাদ করেন । সেটি অত্যন্ত কল্যাণপ্রদ ও জনপ্রিয় হয়েছে। শাহ সাহেবের তৃতীয় ছেলের নাম শাহ আবদুল কাদের। তিনি তফসীর শান্ত্রে পরম ব্যুৎপত্তি লাভ করেন। তিনি অত্যন্ত সরল ও একান্ত নিঃসজ জীবন যাপন পছন্দ করতেন। জীবনের অধিকাংশ সময় তিনি আকবরাবাদ জামে মসজিদের এক হুজরায় কাটিয়ে গেছেন। তিনি কোরআনের এরূপ উত্তম অনুবাদ করে গেছেন যা বড় বড় তফসীরের কাজ দেয়। এ অনুবাদ শত ৮) ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।