২১৮-হুজ্জাতুল্লাহিল বালিগাহ যেমন কেউ যদি আল্লাহর নামে মিথ্যা শপথ নেয় তখন তার বিবেক সে জন্যে তাকে দংশন ও জবাবদিহি করে থাকে । তেমনি এ নিদর্শনগুলো অস্বীকার করতে গেলে বিবেকের দংশন সহ্য করতে হয়, বরং তা মেনে চলার অনুকূলেই তার জ্ঞান সায় দেয়। তার জ্ঞানের এ আনুকূল্য ও আকর্ষণ অপরিহার্য করে দেয় যে, আমাদের আনুগত্য ও অনুসরণ আল্লাহর রহমতের প্রকাশ ঘটায় । কারণ, যে কোন কার্য ব্যবস্থার ভিত্তি হতে হয় সহজ থেকে সহজতর যাতে সবার অন্তরে তা সহজে প্রবিষ্ট ও প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহর নিদর্শনের প্রতি সর্বান্তঃকরণে মর্যাদা প্রদর্শন করা উচিত । তাতে কোনরূপ ওঁদাসীন্য ও অবহেলা চলবে না। আল্লাহ পাক নিজ বান্দাদের ওপর যা কিছু অপরিহার্য করেছেন তা তার নিজের কল্যাণের জন্য নয় আদৌ । আল্লাহ তাআলা তা থেকে অনেক উর্ধে অবস্থান করছেন। বরং তাতে সৃষ্টি কুলেরই কল্যাণ রয়েছে। বান্দার অবস্থা তো এই যে আল্লাহর ব্যাপারে সর্বান্তঃকরণে সম্মান প্রদর্শন ছাড়া তার বন্দেগীর পূর্ণতা আসেনা । এটা সুস্পষ্ট যে, শরীয়তের কাজের ব্যাপারে ব্যক্তির অবস্থাই শুধু লক্ষ্য করা হয় না বরং গোটা সমাজের অবস্থা সামনে রাখা হয়। একটি লোককে সামনে নিয়ে গোটা সমাজের বিধান চালু করা হয়। পরিপূর্ণ দলীল-প্রমাণ আল্লাহর জন্য রয়েছে! আল্লাহর সেরা নিদর্শন চারটি 8 (১) কুরআন মজীদ। (২) কাবা শরীফ । (৩) নবী করীম (সঃ)। (৪) নামায । কোরআন মজিদ আল্লাহর নিদর্শন । কারণ, রাজা-বাদশাদের ফরমান প্রজা-পুর্জের ভেতর চালু হওয়ার পদ্ধতি প্রসিদ্ধ ছিল। সে সব ফরমানকে সম্মান প্রদর্শন রাজা-বাদশাহকে সম্মান প্রদর্শন বলে বিবেচিত হত। আম্বিয়ায়ে কেরামের সহীফা ও অন্যান্য লেখকের গ্রন্থ পাশা-পাশি চালু ছিল। আম্বিয়ারে কেরামের প্রচারিত দ্বীন যারা কবুল করত তারাই শুধু সহীফাকে সম্মান দেখাত ও তা তিলাওয়াত করত । আদিকাল থেকেই প্রকাশ্যত এ ধারণাই চলে আসছে যে, কোন নির্ধারিত সহীফা ভিন্ন অন্য ৬////.2177211001-019
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।