Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হজ্জাতুল্লাহিল বালিগাহ-২১৭ পরিচ্ছেদ ঃ তেতাল্লিশ আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন আল্লাহ পাক বলেন £ | ৬০৪০ ১০600 40175 78৮22 & সুরা হাজ্জঃ আয়াত ৩২ ৪151 “যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীকে মর্যাদা দেয় সেটা তার অন্তরের স্মরণ রাখা চাই যে, আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান প্রদর্শন ও তার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনই শরীয়তের ভিত্তিমূল। এ কথা বলে আমি সে পদ্ধতির দিকে ইংগিত দিচ্ছি যে পদ্ধতি আল্লাহ মানুষের জন্য নির্ধারণ করেছেন। মূলতঃ তা হচ্ছে ধ্যান-ধারণার ব্যাপারগুলোকে বস্তুর মাধ্যমে রূপ দেয়া । জৈবশক্তির জন্যে সেগুলো গ্রহণ করা সহজ হয়। নিদর্শনাবলী বলতে আমি সে সব বাহ্যিক কার্যকলাপকে বুঝিয়েছি যেগুলো আল্লাহর ইবাদতের জন্যে নির্ধারণ করা হয়েছে। আর সেগুলো এমন ভাবে আল্লাহর সাথে নিদিষ্ট হয়ে গেছে যে, সেগুলোকে মর্যাদা দেয়ার মানেই আল্লাহকে মর্যাদা দেয়া। তেমনি সেগুলোর প্রতি ওঁদাসীন্যের অর্থ হচ্ছে আল্লাহর, প্রতি ওঁদাসীন্য প্রদর্শন । এগুলো মানুষের মনের গহনে এমন ভাবে বাসা বেঁধে নিয়েছে যে, তাদের অন্তরগুলো টুকরো করে ফেললেও সেগুলোর মর্যাদা বোধ তা থেকে বিচ্যুত হবে না। মূলতঃ আল্লাহর নিদর্শনের প্রভাব এরূপ স্বাভাবিক ও প্রকৃতিগতই হয়ে থাকে । যেমন মানুষের মন কোন এক অভ্যেস ও স্বভাবে সুদৃঢ় ও সুস্থির হয়ে যায় । ফলে সেখানে সেটা প্রচলিত-ও খ্যাত হয়ে যায়। এমন কি তা দ্বিধা-দ্বন্দের উর্ধে উঠে সুস্পষ্ট সত্যরূপে প্রতিষ্ঠিত হয়ে যায়। তখন আল্লাহর রহমতও সে সব বস্তুর রূপ নিয়ে দেখা দেয়। ফলে তা সার্বজনীন জনপ্রিয়তা লাভ করে ও তার রহস্য সবার কাছে খুলে যায়। দূর ও নিকটের সকলের কাছেই তার প্রচার ও প্রসার ঘটে । তখন তাদের ওপর আল্লাহর সে নিদর্শনের মর্যাদা দান অপরিহর্য হয়ে যায়। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।